✕

সর্বশেষ :
৫০০ বছর ধরে বিশ্বের প্রাচীনতম শপিংমলকে টিকিয়ে রেখেছে যে গোপন নেটওয়ার্ক! পশ্চিম ফিলিপাইন সাগর: চীন মোকাবিলায় ফিলিপাইনের সামনে তিন পথ আগামী সপ্তাহে ভারত সফরে আসছেন মার্কো রুবিও ভারত থেকে আকাশ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কিনছে তাজিকিস্তান ও তুর্কমেনিস্তান ‘স্পাইডার-ম্যান’ সড়ক পৃথিবীর চেয়েও প্রাণবান্ধব গ্রহ থাকতে পারে মহাবিশ্বে রাজধানীসহ সারাদেশে শীত নামবে কবে, জানাল আবহাওয়া অধিদপ্তর স্মার্টফোন চার্জ দেওয়ার সময় কভার কি খুলে রাখা জরুরি? স্টারলিংককে ‘যুদ্ধের হাতিয়ার’ আখ্যা, ইরানে ইন্টারনেট বন্ধের নতুন হুমকি অস্ট্রেলীয় নৌবাহিনীর জাহাজে গোপন ভিডিও ধারণের যন্ত্র, তদন্ত শুরু

ফিলিস্তিনকে এখনো স্বীকৃতি দেয়নি যেসব দেশ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৯-২২, | ০৫:২৮:০৫ |

ফিলিস্তিনকে এ পর্যন্ত রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে জাতিসংঘভুক্ত ১৯৩ দেশের মধ্যে ১৫০টি দেশ। আরও ৬টি দেশ অতি দ্রুত স্বীকৃতি দেবে। দেশগুলো হলো— বেলজিয়াম, ফ্রান্স, লুক্সেমবার্গ, মাল্টা, নিউজিল্যান্ড ও লিচেনস্টাইন।

বাকী ৩৭টি দেশের মধ্যেও অনেক দেশ নিকট ভবিষ্যতে স্বীকৃতি দেবে। তবে কিছু দেশ মার্কিন চাপসহ নানা কারণে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে না।

 

এর মধ্যে রয়েছে অস্ট্রিয়া, ক্যামেরুন, ক্রোয়েশিয়া, ডেনমার্ক, ইরিত্রিয়া, এস্তোনিয়া, ফিজি, ফিনল্যান্ড, জার্মানি, গ্রিস, ইতালি, জাপান, কিরিবাতি, লাটভিয়া, লিথুনিয়া, মার্শাল আইল্যান্ডস, মলদোভা, মোনাকো, মিয়ানমার, নাউরু, নেদারল্যান্ডস, নর্থ মেসিডোনিয়া, পালাউ, পানামা, সামোয়া, সিঙ্গাপুর, সলোমন আইল্যান্ডস, সুইজারল্যান্ডস, টোঙ্গা, টুভ্যালু।

এছাড়াও জাতিসংঘ সদস্য তালিকার অন্তর্ভুক্ত নয় এমন দেশ কসোভো এবং ভূখণ্ড তাইওয়ান এখনো ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়নি।

এদিকে ফ্রান্সের স্বীকৃতির মাধ্যমে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্যের মধ্যে চারটির স্বীকৃতি অর্জন করতে যাচ্ছে ফিলিস্তিন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..