✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

বিভিন্ন দেশে ৪০৪ বাংলাদেশীর মৃত্যু

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৫-০২, | ১৪:৪৩:৩৬ |

বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে অন্তত ৪০৪ জন প্রবাসী বাংলাদেশি মারা গেছেন বলে জানা গেছে। বিভিন্ন দেশে বাংলাদেশের দূতাবাস, প্রবাসে কমিউনিটি ও আন্তর্জাতিক গণমাধ্যমের গতকাল শুক্রবার পর্যন্ত পরিসংখ্যান থেকে এ তথ্য পাওয়া গেছে।

বিশ্বের বিভিন্ন দেশে মৃত বাংলাদেশিদের মধ্যে যুক্তরাষ্ট্র প্রবাসীর সংখ্যা সবচেয়ে বেশি। জানা গেছে, শুধু যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে অন্তত ২১৭ বাংলাদেশির। এছাড়া সেখানে আরও কয়েকশ বাংলাদেশি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন এবং বাড়িতেও বিপুলসংখ্যক বাংলাদেশি চিকিৎসাধীন রয়েছেন।

যুক্তরাষ্ট্রের পরের অবস্থান যুক্তরাজ্যের। দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন শতাধিক বাংলাদেশি।

মধ্যপ্রাচ্যের মধ্যে সৌদি আরবে বাংলাদেশি মৃত্যুর সংখ্যা বেশি। দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৪৯ জন বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে।

এছাড়াও সংযুক্ত আরব আমিরাতে ১৫, কানাডায় ৭ জন, ইতালিতে ৭, স্পেনে ৫, কাতারে ৪, লিবিয়ায় ১, সুইডেনে ১, গাম্বিয়ায় ১ ও কেনিয়ায় ১ বাংলাদেশির মৃত্যু হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..