✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

খেজুর গুড়ে ভেজাল না মেশানোর শপথ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০১-০৮, | ০৯:১৬:২১ |

যশোরের জিআই পণ্য খেজুর গুড়ে ভেজাল না মেশানোর শপথ নিয়েছে গাছিরা। চৌগাছা উপজেলা প্রশাসনের আয়োজনে গাছি সমাবেশে তারা এই শপথ নেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুস্মিতা সাহা গাছিদের শপথবাক্য পাঠ করান।

আগামী ১৫ জানুয়ারি থেকে চৌগাছায় তিন দিনব্যাপী খেজুর গুড় মেলা শুরু হবে। এ উপলক্ষেই মঙ্গলবার (৭ জানুয়ারি) আয়োজন কয়া হয় গাছি সমাবেশ। উপজেলার ১১টি ইউনিয়নের প্রতিটি থেকে ১০ জন করে মোট ১১০ জন গাছি সমাবেশে ছিলেন।

উপজেলা পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিতব্য খেজুর গুড় মেলায় সবাইকে অংশগ্রহণ করার আহ্বান জানান সুস্মিতা সাহা। বলেন, যশোরের খেজুর গুড়ের ঐতিহ্য রক্ষায় গাছিদের এগিয়ে আসতে হবে। নতুন প্রজন্মকে খেজুর গুড় তৈরিতে উৎসাহিত করতে হবে।

ইউএনও বলেন, পুকুর পাড়, নদী তীর, স্কুল-কলেজ ও বিভিন্ন প্রতিষ্ঠানের আশপাশে খেজুর গাছ লাগাতে হবে। ভবিষ্যতে খেজুর গুড় নিয়ে গবেষণা করতে হবে উল্লেখ করে তিনি বলেন, জিআই পণ্য খেজুর গুড়ের ঐতিহ্য রক্ষা এবং রপ্তানির মাধ্যমে অর্থনৈতিক সমৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন প্রকল্প নেওয়া হবে।

অন্যদের মধ্যে উপজেলা কৃষি কর্মকর্তা মুসাব্বির হোসেন, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মিজানুর রহমান, পাটিবিলা ইউপি চেয়ারম্যান আতাউর রহমান লাল, চৌগাছা প্রেসক্লাবের সহসভাপতি রহিদুল ইসলাম খান, উদ্যোক্তা আতাউর রহমান, গাছি আবুল গাজী প্রমুখ বক্তব্য দেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..