✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনালাপের পর মোদীর টুইট

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৪-২৯, | ১২:১১:১৪ |

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পবিত্র রমজানের শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার এক টুইটে মোদী জানান, শেখ হাসিনা ও তার মধ্যে আলোচনা হয়েছে। এতে করোনা ভাইরাস মহামারী এবং এর মোকাবিলা নিয়ে আলোচনা হয়েছে তাদের মধ্যে।

মোদী তার টুইটে লিখেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা হলো। তাকে ও বাংলাদেশের জনগণকে পবিত্র রমজানের শুভেচ্ছা জানিয়েছি। আমরা কভিড-১৯ এবং বাংলাদেশ ও ভারত কিভাবে সম্মিলিতভাবে এর মোকাবিলা করতে পারে তা নিয়ে আলোচনা করেছি।

মোদী আরো লিখেন, বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ককে অগ্রাধিকার দেয়া অব্যাহত রাখবে তার সরকার।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..