✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

নতুন সূর্যের হাতছানি, কুয়াকাটায় মুগ্ধ পর্যটক

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০১-০১, | ০৯:৩২:১০ |

পুরোনো বছরের দুঃখ-গ্লানি মুছে নতুন বছরের নতুন সূর্য উপভোগ করতে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে ভিড় জমিয়েছেন হাজারো পর্যটক। তবে মেঘ ও ঘন কুয়াশার কারণে সূর্যোদয় পুরোপুরি উপভোগ করতে না পারলেও সৈকতের তীরে আছড়ে পড়া ছোট ছোট ঢেউ এবং প্রাকৃতিক সৌন্দর্য মুগ্ধ করেছে পর্যটকদের।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাত ১২টার পর সৈকতে নানা আয়োজন এবং উদ্দীপনার মধ্য দিয়ে নতুন বছরকে শুভেচ্ছা জানান পর্যটকরা। পর্যটকদের নিরাপত্তায় তৎপর রয়েছেন ট্যুরিস্ট পুলিশের সদস্যরা।

বুধবার (১ জানুয়ারি) ভোরে নতুন সূর্যোদয় উপভোগ করতে চর গঙ্গামতি, গঙ্গামতি, ঝাউবন ও জিরো পয়েন্টসহ কুয়াকাটার সব দর্শনীয় স্থানে উপস্থিত হন পর্যটকরা। তবে মেঘ ও ঘন কুয়াশার কারণে সূর্যোদয় পুরোপুরি উপভোগ করতে না পারলেও সৈকতের তীরে আছড়ে পড়া ছোট ছোট ঢেউ এবং প্রাকৃতিক সৌন্দর্য মুগ্ধ করেছে পর্যটকদের।

২০২৫ সালের প্রথম প্রহরে কুয়াকাটা সৈকতের গঙ্গামতি পয়েন্টে দেখা হয় ঢাকা থেকে বেড়াতে আসা পর্যটক জহিরুল ইসলাম মাসুদের সঙ্গে। তিনি ঢাকা পোস্টকে বলেন, গতকাল কুয়াকাটায় এসেছি পরিবারসহ। থার্টিফার্স্ট নাইট খুব সুন্দর এবং আনন্দঘন পরিবেশের মধ্য দিয়েই উদযাপন করেছি। খুব সকালে নতুন বছরের নতুন সূর্য দেখতে পরিবারসহ এখানে এসেছিলাম। কিন্তু ঘন কুয়াশার আড়ালে সূর্য ঢেকে থাকায় আমরা দেখতে পারিনি। সেজন্য একটু খারাপ লাগছে। তবে কুয়াকাটার সুন্দর পরিবেশ আমাদের মুগ্ধ করেছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..