✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

বিশ্বাসঘাতকদের খুঁজে বের করার নির্দেশ দিলেন পুতিন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২২-১২-২০, | ১১:১৭:১২ |

রাশিয়ার নিরাপত্তা জোরদার করতে বিশ্বাসঘাতকদের খুঁজে বের করার নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

তিনি সোমবার দেশটির নিরপিত্তাবাহিনী দিবস উপলক্ষ্যে দেওয়া এক ভাষণে এ নির্দেশ দেন।খবর আলজাজিরার।

রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে আলজাজিরার প্রতিবেদনে বলা হযেছে, পুতিন বিশ্বাসঘাতকদের পাশাপাশি নিরপিত্তাবাহিনীতে আত্মগোপন করে থাকা গুপ্তচরদেরও খুঁজে বের করার তাগিদ দেন।

পুতিন বলেন, দেশের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত বিদেশি গুপ্তচর এবং রাশিয়ার সেনাবাহিনীতে লুকিয়ে থাকা বিশ্বাসঘাতকদের শনাক্ত করতে হবে।

কারণ, তাদের অপতৎপরতার জন্য রাশিয়ার নিরাপত্তা আজ হুমকিতে।

সীমান্তে নিরাপত্তাবাহিনীর কর্ম অপতৎপরতা আরও বাড়ানোর তাগিদ দেন পুতিন।

এদিকে, ইউক্রেনের রাজধানী কিয়েভে সোমবার ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া।কিয়েভ নগরীর সামরিক প্রশাসন এ কথা জানিয়েছে।

সামরিক প্রশাসন বলেছে, শত্রুরা রাজধানীতে হামলা চালাচ্ছে। কিয়েভের আকাশসীমায় নয়টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে কিয়েভে ড্রোন হামলা বেড়েছে।

নগরীর বেসামরিক প্রশাসন রোববার মধ্যরাতে প্রথম বিমান হামলার সতর্কতা জারি করে যা তিন ঘণ্টারও বেশি স্থায়ী হয়। দ্বিতীয় সাইরেন বাজানো হয় সোমবার ভোরে।

যুক্তরাজ্য জানিয়েছে, ইউক্রেনের জন্য ৩০৪ মিলিয়ন ডলারের সামরিক সহয়তার যে নতুন প্যাকেজ ঘোষণা করতে যাচ্ছে তাতে কয়েক লাখ রাউন্ড আর্টিলারির গোলা রয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..