✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

চাল থেকে তৈরি করা হবে স্যানিটাইজার!

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৪-২০, | ১৬:০০:১৮ |

ভারতে অতিরিক্ত মজুত হওয়া চাল থেকে তৈরি করা হবে ইথানল। হ্যান্ড স্যানিটাইজারের সরবরাহ বজায় রাখতে এই সিদ্ধান্ত নিয়েছে সরকার।

সোমবার কেন্দ্রীয় খাদ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘‘ফুড কর্পোরেশন‌ অফ ইন্ডিয়া থেকে প্রাপ্ত অতিরিক্ত চাল থেকে অ্যালকোহল-যুক্ত স্যানিটাইজার নির্মাণ এবং ইথানলের সঙ্গে পেট্রোল মেশানোর পরিকল্পনায় সম্মতি মিলেছে।”

উল্লেখ্য ভারতের জৈব জ্বালানি সংক্রান্ত জাতীয় নীতিতে বলা আছে, যদি কোনও বছর কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী অতিরিক্ত খাদ্যশস্য উৎপাদিত হয়, তাহলে এই নীতি অনুসারে অতিরিক্ত খাদ্যশস্য থেকে ইথানল তৈরি করায় অনুমতি দেওয়া যাবে জাতীয় জৈব জ্বালানি সমন্বয় কমিটির অনুমোদন পেলে।

তবে ধারণা করা হচ্ছে এমন নির্দেশ থেকে বিতর্ক তৈরি হতে পারে। কারণ লকডাউন শুরু হওয়ার পর অর্থমন্ত্রী নির্মলা সীতারামন দরিদ্রদের অতিরিক্ত খাদ্যের (৫ কেজি গম বা চাল) প্রতিশ্রুতি দিলেও, কেবল তারাই এটা পাবেন যাদের রেশন কার্ড রয়েছে।

কিন্তু অনেক শ্রমিক রয়েছেন যারা অন্য রাজ্যে গিয়ে আটকা পড়েছেন। তাদের সঙ্গে তাদের রেশন কার্ড নেই। অনেকের রেশন কার্ড হয়ই নি। চাল থেকে স্যানিটাইজার বানানোর আগে এই বিপুল সংখ্যক শ্রমিকদের খাবার বিতরণের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

সুত্রঃ এনডিটিভি

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..