✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ব্রাহ্মণবাড়িয়ার এএসপি মাসুদকে প্রত্যাহার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৪-১৯, | ১৫:৩০:৫৪ |

কভিড-১৯-এ সংক্রমণের ঝুঁকি সত্ত্বেও বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা জুবায়ের আহমেদ আনসারীর জানাজায় লোক সমাগম ঠেকাতে ব্যর্থতার জন্য ব্রাহ্মণবাড়িয়ার সরাইল সার্কেল সহকারী পুলিশ সুপার (এএসপি) মাসুদ রানাকে প্রত্যাহার করা হয়েছে।

এছাড়া জানাজায় লোক সমাগমের ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠনের কথা রোববার পুলিশ সদর দপ্তরের এক সংক্ষিপ্ত বার্তায় জানানো হয়।

জেলার পুলিশ সুপার আনিসুর রহমান বলেন, একই ঘটনায় ব্যর্থতার জন্য সরাইল থানার পরিদর্শক (তদন্ত) নুরুল হককেও পুলিশ লাইন্সে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। আর শনিবার রাতেই সরাইল থানার ওসি শাহাদাত হোসেন টিটুকে দায়িত্ব থেকে সরানো হয়।

সরাইলের ইউএনও আবু সালেহ মো. মুসা বলেছিলেন, উপজেলা প্রশাসন থেকে এই জানাজার অনুমতি দেওয়া হয়নি। পুলিশকে জানালেও তারা কিছু করতে পারেনি।

শনিবার সকালে লকডাউন উপেক্ষা করেই অর্ধলক্ষাধিক মুসল্লি যোগ দেন বাংলাদেশ খেলাফত মজলিশের সিনিয়র নায়েবে মাওলানা জুবায়ের আহমদ আনসারী নামাজে জানাযায়। তার প্রতিষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের জামিয়া রহমানিয়া বেড়তলা মাদরাসায় জানাযা অনুষ্ঠিত হয়।

মাদরাসার প্রান্তর ছাড়িয়ে জানাযার সারি দীর্ঘ হয় ঢাকা-সিলেট মহাসড়কে। দেশ এবং জেলার শীর্ষ আলেমরা ছাড়াও মাদরাসাছাত্র এবং সাধারণ মানুষ যোগ দেন জানযায়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..