✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ইশরাক সমর্থকদের মৎস্য ভবন মোড় অবরোধ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৫-২১, | ১৩:০৪:১৯ |

বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে বসানোর বিষয়ে তার সমর্থকদের দেওয়া আল্টিমেটামে সাড়া দেয়নি সরকার।

এজন্য নগর ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করার পাশাপাশি মৎস্য ভবন মোড় অবরোধ করেছেন ইশরাকের সমর্থকরা।

 

বুধবার (২১ মে) বেলা সাড়ে ১১টার দিকে ইশরাক হোসেনের হাজারো সমর্থক রাজধানীর কাকরাইল মোড়ে যমুনার প্রবেশপথের কাছাকাছি অবস্থান নেন। এর অন্তত ২০ মিনিট আগে যমুনার দিকে যাওয়ার পথ আটকে দেয় পুলিশ।

আজ সকাল ১০টা পর্যন্ত অন্তর্বর্তী সরকারকে সময়সীমা বেঁধে দিয়েছিলেন ইশরাক হোসেনের পক্ষে চলমান বিক্ষোভ কর্মসূচির সমন্বয়কারী সাবেক সচিব মশিউর রহমান।

মঙ্গলবার বিকেলে ৬ষ্ঠ দিনের অবস্থান কর্মসূচি থেকে মশিউর রহমান বলেন, আমরা বুধবার সকাল ১০টা পর্যন্ত অপেক্ষা করবো। এর মধ্যে ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত না আসলে আবারও সকাল ১০টায় একত্রিত হয়ে আরো কঠোর কর্মসূচি করবো। একই সঙ্গে ঢাকা অচলেরও হুমকি দেন তিনি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..