✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

শাওমির নতুন চিপ প্রথমবার ব্যবহার হবে গাড়িতে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৮-০৩, | ০৯:৫৩:২২ |
এক্সরিং২ নামে শাওমির নতুন চিপটি প্রথমে কোনো স্মার্টফোন বা স্মার্টওয়াচে নয়, বরং ব্যবহার হবে ইলেকট্রিক (ইভি) গাড়িতে। চীনা টেক জায়ান্টটি সব ধরনের পণ্য, যেমন ফোন, স্মার্টওয়াচ বা অন্যান্য পরিধানযোগ্য ডিভাইস থেকে শুরু করে এখন গাড়িতেও একই ধরনের চিপ ব্যবহার করবে বলে জানিয়েছে।

প্রতিবেদন বলছে, শাওমি ভবিষ্যতে এমন একটি ব্যবস্থা তৈরি করতে চায়, যেখানে বিভিন্ন যন্ত্র ও পরিবেশ, যেমন ঘরবাড়ি, গাড়ি ইত্যাদি সবই একই প্রযুক্তির মাধ্যমে পরস্পরের সঙ্গে যুক্ত থাকবে।

বিশেষজ্ঞরা বলছেন, মে মাসে উন্মোচিত শাওমির এক্সরিং১ চিপ প্রমাণ করেছে শক্তিশালী ও দ্রুত কাজ করার মতো প্রসেসর বানানোর সক্ষমতা আছে কোম্পানিটির। চিপটি তৈরি করতে তিন ন্যানোমিটার নামে পরিচিত অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার হয়েছে। এসব চিপের কার্যক্ষমতা বেশ উন্নত ও প্রশংসনীয়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..