✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

এবার অধ্যাপনায় আলিবাবা’র প্রতিষ্ঠাতা জ্যাক মা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৩-০৫-০১, | ০৯:২০:৩৫ |

আলিবাবা গ্রুপের প্রতিষ্ঠাতা জ্যাক মা’কে জাপানের টোকিও কলেজে যোগ দেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে। তিনি কলেজটিতে ‘ভিজিটিং প্রফেসর’ হিসেবে যোগ দিয়েছেন। এ তথ্য নিশ্চিত করেছে টোকিও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, জ্যাক মার নিয়োগের মেয়াদ চলতি বছরের অক্টোবর পর্যন্ত। তবে নিয়োগের চুক্তিটি বার্ষিক ভিত্তিতে নবায়নযোগ্য।

টোকিও বিশ্ববিদ্যালয় পরিচালিত টোকিও কলেজটি ২০১৯ সালে প্রতিষ্ঠিত হয়। টোকিও বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বিদেশি গবেষক-গবেষণা প্রতিষ্ঠানের সংযোগ স্থাপনের লক্ষ্য নিয়ে টোকিও কলেজটি প্রতিষ্ঠা করা হয়।

টোকিও কলেজের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, জ্যাক মা ২০২৩ সালের ১ মে থেকে ৩১ অক্টোবর পর্যন্ত দায়িত্ব পালন করবেন।

গত মার্চে সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে বলা হয়েছিল, ২০১৯ সালে আলিবাবার চেয়ারম্যানের পদ ছাড়েন জ্যাক মা। এরপর থেকে তিনি বিশ্বের বিভিন্ন দেশে ভ্রমণ শুরু করেন। তবে এর মাঝে অনেকটা সময় নিরুদ্দেশ ছিলেন তিনি।

২০২২ সালের নভেম্বরে জানা যায়, জ্যাক মা জাপানের টোকিওতে রয়েছেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..