✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

৩য় দফায় ১৭ শিশুসহ আরও ৩২৮ মার্কিন নাগরিক ঢাকা ছাড়লেন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৪-১৩, | ১১:০৭:৪৯ |

বাংলাদেশে অবস্থানরত মার্কিন যুক্তরাষ্ট্রের ৩২৮ নাগরিক ঢাকা ছেড়েছেন।

সোমবার (১৩ এপ্রিল) সন্ধ্যায় একটি বিশেষ ফ্লাইটে ঢাকা ছাড়েন এসব নাগরিক। ঢাকার সিভিল অ্যাভিয়েশন সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, বাংলাদেশে অবস্থানরত ৩২৮ জন মার্কিন নাগরিক সোমবার বিশেষ ফ্লাইটে ঢাকা ত্যাগ করেছেন। ফ্লাইটটি ঢাকা থেকে ওয়াশিংটনে গিয়ে অবতরণ করবে। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এবং ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের নাগরিকদের বিদায় জানান।

করোনা পরিস্থতিতে বিমান চলাচল বন্ধ থাকায় এর আগে আরও ২ দফায় বেশকিছু মার্কিন নাগরিক ঢাকা ছাড়েন। প্রথম দফায় গত ৩০ মার্চ কাতার এয়ারওয়েজের একটি বিশেষ ফ্লাইটে ২৬৯ জন ও দ্বিতীয় দফায় ৬ এপ্রিল আরেকটি বিশেষ ফ্লাইটে ৩২২ জন ঢাকা ত্যাগ করেন।

করোনা পরিস্থিতিতে বর্তমানে ঢাকার সঙ্গে চীন ছাড়া সব দেশের বিমান যোগাযোগ বন্ধ রয়েছে। তবে বিদেশি নাগরিকরা বাংলাদেশ ত্যাগ করতে চাইলে তাদের চার্টার ফ্লাইট ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..