✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

এক ইলিশ বিক্রি হলো সাড়ে ১২ হাজার টাকায়

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৮-০২, | ০৬:৪০:৪৯ |

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় ২ কেজি ৪০০ গ্রাম ওজনের বড় একটি ইলিশ মাছ ১২ হাজার ৪৮০ টাকায় বিক্রি হয়েছে। শনিবার (২ আগস্ট) সকালে দৌলতদিয়া ইউনিয়নের চরকর্ণেশন কলাবাগান এলাকার পদ্মা নদী থেকে জেলে জাহাঙ্গীর হালদারের জালে বিশাল আকৃতির ইলিশ মাছটি ধরা পড়েছে।

স্থানীয় মাছ ব্যবসায়ীরা বলেন, এটি চলতি মৌসুমে এই অঞ্চলের বড় ইলিশ। সচারাচর ২ কেজির ওপরের সাইজের ইলিশ মাছ পদ্মায় এখন পাওয়া যায় না। মাছটি জেলে জাহাঙ্গীর হালদারের কাছ থেকে দৌলতদিয়ার ৫ নম্বর ফেরিঘাটের মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ ৫ হাজার টাকা কেজি দরে ১২ হাজার টাকায় কিনে নেন।

এ বিষয়ে শাকিল-সোহান মৎস্য আড়তের মালিক সম্রাট শাহজাহান শেখ বলেন, আমি জেলে জাহাঙ্গীর হালদারের কাছ থেকে কেজি প্রতি ৫ হাজার টাকা দরে ১২ হাজার টাকা দিয়ে ক্রয় করি। পরে ৫ হাজার ২০০ টাকা কেজি দরে ১২ হাজার ৪৮০ টাকায় মুঠোফোনের মাধ্যমে ঠাকুরগাঁও জেলার এক ক্রেতার কাছে বিক্রি করেছি।

এ বিষয়ে জেলা মৎস্য কর্মকর্তা মো. নাজমুল হুদা বলেন, বর্তমানে পদ্মায় সচারাচর ২ কেজির অধিক সাইজের ইলিশ মাছ খুব দেখা যায়। তবে আমাদের দৌলতদিয়াতে ইদানিং বড় বড় সাইজের ইলিশ পাওয়া যাচ্ছে। যা আমাদের জন্য খুশির খবর।

-রাজবাড়ী প্রতিনিধি

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..