✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

যুক্তরাষ্ট্রে সিরাতুন্নবী (সা.) প্যারেড: প্রবাসীদের ঢল

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২২-১০-২৬, | ০৯:২৭:২২ |

যুক্তরাষ্ট্রের মিশিগানে পবিত্র ঈদে মিলাদুন্নবীর (সা.) ভালোবাসায় অনুষ্ঠিত প্যারেডে প্রবাসী মুসলিমদের ঢল নেমেছিল।

বাংলাদেশি, নাইজেরিয়া, লেবানন, সোমালিয়া, বসনিয়া, ইয়েমেনীসহ ১০টি দেশের প্রবাসী মুসলিম সংগঠনের উদ্যোগে এ প্যারেড অনুষ্ঠিত হয়।

রোববার দুপুরে হ্যামট্রামিক শহরের আল ইহসান মসজিদ থেকে এ প্যারেড বের হয়। শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ শেষে গেট অব কলম্বাসে এসে শেষ হয়।

প্যারেডে মিশিগানের বিভিন্ন শহর থেকে হাজারও প্রবাসী মুসলিম নারী-পুরুষের সমাগম ঘটে।

আয়োজকরা জানিয়েছেন, হ্যামট্রামিক সিটির অনুমতিক্রমে এবারই প্রথম রাস্তায় সিরাতুন্নবী (সা.) প্যারেড অনুষ্ঠিত হয়েছে। প্যারেড শেষে গেট অব কলম্বাস হলরুমে এক মজলিশে মিলিত হন তারা। সেখানে পরিবেশিত হয় মনোমুগ্ধকর পবিত্র কুরআন তেলাওয়াত। এরপর বিভিন্ন দেশের শিল্পীরা হামদ-নাত ও ইসলামিক সংগীত পরিবেশন করেন।

হজরত মুহাম্মদ (সা.)-এর জীবনী নিয়ে বক্তব্যে পেশ করেন হ্যামট্রামিক সিটির প্রটেম মেয়র কামরুল হাসান, ইমাম ফখরুল ইসলাম, শেখ আবদুল করিম ইয়াহিয়া, শেখ আব্দুল্লাহ এ্যানদু, শেখ তাহির মাতেন সিদ্দিকী, ইমাম ইউসুফ আব্দুল্লাহ মুকিত জুসেফ, শেখ কাফানি ইব্রাহিম কিসী, ইমাম দাউদ ওয়ালিদ, ডা. রাব্বি আলম প্রমুখ।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..