✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

হাসপাতালে ২৪ ঘণ্টায় আরো ২২৪ ডেঙ্গু রোগী

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-১০-০৯, | ০৩:১৯:৩৭ |

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায়  দেশের বিভিন্ন হাসপাতালে আরও ২২৪ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

নতুন ভর্তিদের মধ্যে ঢাকাতে ১৫৬ জন এবং ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ৫৯ জন।

বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ৯৭৩ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার ৪৬টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ৭৯০ জন এবং অন্যান্য বিভাগে বর্তমানে সর্বমোট ১৮৩ জন রোগী ভর্তি রয়েছেন।

এ বছরের শুরু থেকে আজ পর্যন্ত বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট ১৯ হাজার ৯১৮ জন। একই সময়ে তাদের মধ্যে থেকে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৮ হাজার ৮৭২ জন রোগী। এ পর্যন্ত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ৭৩ জনের মৃত্যুর হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..