✕

সর্বশেষ :
রিমান্ড শেষে আয়াস-রিমি কারাগারে সেই দেয়ালে এবার বেগম রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ দাশের প্রতিকৃতি সিসামুক্ত দেশ গড়তে সমন্বিত উদ্যোগের আহ্বান স্কুলের অফিস কক্ষে শিক্ষক দম্পতির মারামারি, নেওয়া হচ্ছে ব্যবস্থা কয়রার অসুস্থ মা ও শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন ডা. জুবাইদা রহমান যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন আমাদের বাড়তি সহায়তা পাওয়া উচিত: অর্থমন্ত্রী নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের পুরোনো চিঠি মুন্সীগঞ্জে পিস্তলসহ গ্রেফতার ৩ ফেনীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত ‘আমি এখনো ২৭ বছর, এই দেখুন চুলও পাকেনি’

এবার সুষ্ঠু, অবাধ এবং উৎসবমুখর একটা নির্বাচন হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-০৩, | ১৯:৪৯:২৯ |
আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ, অবাধ এবং উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে এবং সবাই শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারবেন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে সাভারের তেতুঁলঝোড়া কলেজ মাঠে মক ভোটিং কেন্দ্র পরিদর্শন ও নির্বাচন ব্যবস্থাপনা অনুশীলন পরিদর্শনে এসে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন। 

তিনি বলেন, কেউ যদি নির্বাচনে কোনরকম শৃঙ্খলা ভঙ্গের চেষ্টা করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সবসময় প্রস্তুত আছে। আজকের মহড়ায় আপনারা দেখেছেন প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা রয়েছে, বডি ক্যামেরার ব্যবহার দেখছেন। ড্রোনের ব্যবহার ও সুরক্ষা ক্যাম্প অ্যাপের ব্যবহার দেখেছেন।

এবার যে টেকনিক্যাল বিষয়গুলো রাখা হয়েছে আমরা আশা করছি ভোটটা খুব সুষ্ঠুভাবে হবে, শান্তিপূর্ণভাবে হবে এবং লোকজন উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পারবে বলে জানান তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আওয়ামী লীগ নেতাকর্মীদের না ভোটের পক্ষে প্রচারণা এবং ভোট বর্জনের আহ্বানের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যারা এখনো নির্বাচন নিয়ে দ্বিধায় রয়েছেন, তারা দেশ ছেড়ে পালিয়েছে। তারা ওই জায়গা থেকে অনেক কথাই বলছে।


তাদের যদি সাহস থাকে তাহলে তারা দেশে এসে আইনের আশ্রয় নেক।
উপদেষ্টা বলেন, যতই অপপ্রচার হোক না কেন নির্ধারিত তারিখেই নির্বাচন অনুষ্ঠিত হবে। তাই তিনি সকল ভোটারদেরকে যথাসময়ে ভোট কেন্দ্রে এসে ভোট দেয়ার আহ্বান জানান। 

এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী মক ভোট কেন্দ্রে নির্বাচনী ব্যবস্থা, ভোট প্রদান, গণনা ও মব তৈরির বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দৃশ্য পরিদর্শন করেন।
 
এ সময় মহা-পুলিশ পরিদর্শক বাহারুল আলম, ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন  আহমেদ চৌধুরী, জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিমসহ তিন বাহিনীর উর্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..