✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

‘হজ অনুষ্ঠিত হবে কি না জানতে অপেক্ষা করুন’

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৪-০১, | ১৯:১৫:৫১ |

নভেল করোনা ভাইরাসের কারণে বিশ্বব্যাপী যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তাতে হজ অনুষ্ঠিত হবে কি না তা জানতে মুসলিম সম্প্রদায়কে অপেক্ষা করতে বলেছে সৌদি আরব।

দেশটির হজ ও ওমরাহ মন্ত্রী মোহমাম্মদ বাতেন মঙ্গলবার রাষ্ট্রীয় টেলিভিশনে এ কথা বলেছেন। খবর আলজাজিরার।

মার্চের প্রথম দিকে করোনা ভাইরাসের কারণে ওমরাহ স্থগিত করেছিল সৌদি। সেই স্থাগিতাদেশ এখনও বহাল আছে।

হজমন্ত্রী বলেন, পবিত্র হজের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সৌদি আরব পুরোপুরি প্রস্তুত। রাষ্ট্রায়ত্ব আল-আখবারিয়া টেলিভিশনে তিনি আরও বলেন, কিন্তু বর্তমান পরিস্থিতিতে আমরা একটি বৈশ্বিক মহামারি মোকাবিলা করছি। এমন অবস্থায় সৌদি আরব মুসল্লি ও নিজের দেশের নাগরিকদের সুস্থ থাকাকে বেশি গুরুত্ব দিচ্ছে। পরিস্থিতির পরিবর্তন না হওয়া পর্যন্ত মুসলিম সম্প্রদায়কে হজ পালনের প্রস্তুতি নিয়ে অপেক্ষায় থাকার আহ্বান জানাচ্ছি আমরা।

প্রতি বছর প্রায় ২৫ লাখ মুসলমান সৌদি আরবে যান হজ পালন করতে। হজ সৌদি আরবের রাজস্ব আয়ের একটি অন্যতম উৎস।

সৌদি আরবে দেড় হাজারের বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ১০ জনের।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..