✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ইতিহাস গড়লেন টেলর

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৩-০৩-১৯, | ১১:৩৪:৩৪ |

নতুন রেকর্ডে নাম তুললেন বিশ্বখ্যাত গায়িকা টেলর সুইফট। গ্লেনডেল অ্যারিজোনার ফার্ম স্টেডিয়াম থেকে শুরু হওয়া তার ‘ইরাস ট্যুর’ গায়িকার জন্য একটি বিশাল সাফল্য হিসেবে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। শোয়ের প্রথম দিনে ইতিমধ্যেই রেকর্ড ভেঙেছে সুইফট। ভক্তদের ঢল নেমেছে টেলরের কনসার্টে। আনুষ্ঠানিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে সর্বাধিক শ্রোতা-দর্শকের উপস্থিতি নিশ্চিত হয়েছে সুইফটের কনসার্টে। নারী সংগীতশিল্পী হিসেবে যে রেকর্ড আর কারো নেই। অ্যারিজোনায় ইরাস ট্যুরের প্রথম কনসার্টে ঊনসত্তর হাজারেরও বেশি লোক অংশ নিয়েছিল বলে জানা গেছে৷

সুইফটের কনসার্টে ভক্তদের এই উপিস্থিতি ভেঙে দিয়েছে আগের রেকর্ড। এর আগে ১৯৮৭ সালে লস অ্যাঞ্জেলেসের আনাহেইম স্টেডিয়ামে প্রায় ৬৩ হাজার দর্শকের সামনে পারফর্ম করে রেকর্ড গড়েন ম্যাডোনা। ওই সময় মার্কিন যুক্তরাষ্ট্রে একক নারী শিল্পীর কনসার্টে সর্বাধিক শ্রোতাদের উপস্থিতির খেতাব অর্জন করেছিলেন তিনি। টেলর সুইফ্ট ঊনসত্তর হাজারের বেশি দর্শকের উপস্থিতি নিয়ে সেই রেকর্ডটি ভেঙেছেন।

সুইফটের ‘ইরাস ট্যুর’ হলো ৫২টি শোয়ের একটি বিশাল ট্যুর, যার মাধ্যমে গায়িকা উত্তর আমেরিকাজুড়ে পারফর্ম করবেন। শুক্রবার (১৭ মার্চ) গ্লেনডেল অ্যারিজোনার ফার্ম স্টেডিয়াম থেকে শুরু হয় এই ট্যুর। টেলরের ১৭ বছরের সংগীত ক্যারিয়ারের হিট গানগুলো মঞ্চে পারফর্ম করেন এই তারকা। আগস্টে সোফাই স্টেডিয়ামে পারফর্ম্যান্সের মাধ্যমে শেষ হবে এই ট্যুর।

সূত্র : পিঙ্কভিলা

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..