✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

সিনেমায় সামিরা খান মাহি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২২-০৮-২২, | ০৮:৫০:৩৮ |

মডেল হিসেবে মিডিয়ায় ক্যারিয়ার শুরু করলেও গত এক বছর ধরে নাটকে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা পেয়েছেন তিনি। তরুণ অভিনয়শিল্পীদের মধ্যে যারা এখন দর্শকপ্রিয়তা নিয়ে কাজ করছেন, তাদের মধ্যে অন্যতম একজন এই অভিনেত্রী।

সম্প্রতি তিনি নাটক থেকে সিনেমায় মনোনিবেশ করছেন। শিগগিরই নতুন একটি সিনেমায় অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হবেন বলে জানিয়েছেন।

এ প্রসঙ্গে সামিরা খান মাহি বলেন, ‘আমি সবসময়ই বলে আসছি- ভালো গল্প ও চরিত্র পেলে সিনেমায় অভিনয়ে আপত্তি নেই আমার। তেমনই পছন্দের একটি সিনেমার কাজের প্রস্তাব পেয়েছি। এখনো আলোচনার পর্যায়েই আছে বিষয়টি। সব ঠিক থাকলে অল্প সময়ের মধ্যেই চূড়ান্ত করব বিষয়টি। তবে নাটক এখনই ছাড়ছি না। কারণ নাটকের জন্যই আমি বেশি উৎসাহ পাই।’

এদিকে টিভি ও অনলাইন নাটকে নিয়মিত অভিনয় করে যাচ্ছেন এ অভিনেত্রী। গত ঈদে তার অভিনীত একাধিক নাটক প্রচার হয়েছে। এর মধ্যে বেশিরভাগ নাটকেই তিনি প্রশংসিত হয়েছেন। অভিনয়ের পাশাপাশি বিজ্ঞাপনেও রয়েছে উপস্থিতি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..