সর্বশেষ :
হান্টা ভাইরাসে আক্রান্ত ৮ জনের শরীরে অ্যান্ডিজ ভাইরাস শনাক্ত: ডব্লিউএইচও দিনে ৫ ঘণ্টা ডিজিটাল স্ক্রিনে তাকিয়ে থাকছে ঢাকার শিশুরা টিকেটধারীদের জন্য ভিসা বন্ড বাতিল করল যুক্তরাষ্ট্র? ৫২ বছরের আক্ষেপ মেটালেন টুয়ানজেবে, চর্চায় কঙ্গোর রূপকথার নায়ক ফিফা কি খেলোয়াড়দের জীবন নিয়ে ঝুঁকি নিচ্ছে? বিশ্বকাপে স্বস্তি : ১৫ হাজার ডলারের বন্ড ছাড়াই দর্শকদের ভিসা দেবে যুক্তরাষ্ট্র ষষ্ঠ বিশ্বকাপ মিশন, ৪১ বছর বয়সেও ফুরিয়ে যাননি রোনালদো এবার কি হ্যারি কেইনে আলো জ্বলবে ফুটবল বিশ্বকাপের অলটাইম র‍্যাঙ্কিং: সবার ওপরে ব্রাজিল, তৃতীয় আর্জেন্টিনা একুয়েডরের স্বপ্নের সারথি মোইসেস কাইসেদো

আদালতে মির্জা ফখরুল

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৯-১৯, | ০৪:৫৭:৫৬ |

বিস্ফোরক ও হত্যাচেষ্টার অভিযোগে ২০১৮ সালে রাজধানীর পল্টন থানায় হওয়া মামলায় ঢাকার মহানগর দায়রা জজ আদালতে হাজিরা দিতে এসেছেন বিএনপি  মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ আসামিরা।

আজ রবিবার (১৯ সেপ্টেম্বর) অতিরিক্ত মহানগর দায়রা জজ-৫ ফাতেমা ফেরদৌসের আদালতে মামলাটির অভিযোগ গঠন শুনানি হওয়ার কথা রয়েছে।

সংশ্লিষ্ট আদালতের বিশেষ পাবলিক প্রসিকিউটর এ এফ এম রিয়াজির রহমান রুমেল বিষয়টি নিশ্চিত করেছেন।

আসামিপক্ষে হাজিরা গ্রহণ করেছেন আইনজীবী মো. জিয়া উদ্দিন জিয়া। তাঁর সঙ্গে আদালতে উপস্থিত রয়েছেন প্রায় অর্ধ শতাধিক আইনজীবী। জিয়া উদ্দিন জিয়া জানান, আজ আদালতে ৫১ আসামির মধ্যে ৩৫ জন তাদের হাজিরা দিয়েছেন। তবে আরও কয়েকজন হাজিরা দিতে আসতে পারেন, এ ছাড়া কয়েকজন আসামি এখনও পলাতক।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..