✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

অলিম্পিক আয়োজক কমিটির সাবেক পরিচালককে গ্রেফতার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২২-০৮-১৭, | ১১:১৯:৪৫ |

টোকিও অলিম্পিক ও প্যারালিম্পিক গেমসের একজন সাবেক পরিচালককে ঘুষ গ্রহণের সন্দেহে গ্রেফতার করা হয়েছে। ৭৮ বছর বয়সী তাকাহাশি হারুইয়ুকিকে টোকিওর কৌঁসুলিরা আটক করেছেন।

গত মাসে কৌঁসুলিরা টোকিওর কাছে আওকি হোল্ডিংসের একটি কার্যালয় এবং অধীনস্থ একটি কোম্পানির অফিসে তল্লাশি চালান। কৌঁসুলিরা সন্দেহ করছেন খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ঘুষ হিসাবে তাকাহাশিকে বিশাল অঙ্কের অর্থ হয়তো দিয়ে থাকবে। গ্রেফতার হওয়ার আগে তাকাহাশি অন্যায় কোন কিছু করার কথা অস্বীকার করেন বলে বলা হচ্ছে।

আওকি হোল্ডিংস অলিম্পিক ব্র্যান্ডের সুট ও অন্যান্য পণ্য বিক্রির অনুমতি লাভের জন্য টোকিও গেমসের আয়োজক কমিটির সাথে একটি স্পন্সরশিপ চুক্তি স্বাক্ষর করেছিল।

সূত্রঃ এনএইচকে ওয়ার্ল্ড

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..