✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

শ্রাবণে ফুলকপি চাষে সফল চাষি!

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২২-০৮-১৩, | ১০:৫১:২১ |

তালায় শীতকালীন সবজি ফুলকপি শ্রাবণ মাসে চাষ করে সফলতার মুখ দেখছেন অনেক কৃষক। ভালো ফলনের পাশাপাশি দামও ভালো পাচ্ছেন কৃষকরা। তবে বৃষ্টিপাত না হওয়ায় চলতি মৌসুমে সবজি চাষে খরচ কিছুটা বৃদ্ধি পেয়েছে।

তালা উপজেলার আগোলঝাড়া, ডাংগানলতা, হাজরাকাটি, মহান্দী, নলতা, মির্জাপুরসহ ১২টি ইউনিয়নে অধিকাংশ মঠে শীতকালীন সবজি ফুলকপি অনেকেই অসময়ে চাষ করেছেন। ফুলকপির পাশাপাশি কেউ কেউ বাঁধাকপি ও বরবটি চাষ করেছেন। তবে হাইব্রিড জাতের ফুলকপি চাষে ঝুঁকে পড়েছে অধিকাংশ কৃষক।

কৃষক আবু সালেহ শেখ জানান, তিনি ২ বিঘা জমিতে আগাম ফসল হিসাবে ফুলকপি চাষ করেছেন। তার দুই বিঘা জমিতে ফুলকপি চাষ করতে খরচ হয়েছে প্রায় ৫০ হাজার টাকা। তিনি ইতোমধ্যে ১২ কাঠা জমির ফুলকপি বিক্রি করেছেন প্রায় এক লাখ টাকা। বাজার দর ঠিক থাকলে কয়েক লাখ টাকার কপি বিক্রি হবে বলে জানান তিনি।

আরেক কৃষক শেখ শাহাবুদ্দিন বলেন, এবার অসময়ে চাষকৃত সবজি ফুলকপির ফলন ভালো হয়েছে, বাজারমূল্যও যথেষ্ট হয়েছে। প্রতিমণ কপি প্রায় ২ হাজার টাকা করে পাইকারি বিক্রি হচ্ছে। গতবছরের চেয়ে এবার বেশি লাভ হবে বলে আশা করা হচ্ছে।

সবজি ক্রেতা বেলাল হোসেন, কৃষ্ণ পদ মন্ডলসহ কয়েকজন জানান, তারা ফুলকপি কেজি প্রতি ৬৫ থেকে ৭০ টাকা এবং বাঁধাকপি ৫০ থেকে ৬০ টাকায় ক্রয় করছেন।

তালা উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন বলেন, ফুলকপি চাষ বেশ লাভজনক। এছাড়া শীতকালীন কপি শ্রাবণে চাষ করায় এর দাম ও চাহিদা বেড়ে গেছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..