✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

কুমিল্লার বর-কনের বয়সের ব্যবধান ৫০ বছর!

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২২-০১-১৭, | ০৬:১৭:১৯ |

কুমিল্লায় ৯০ বছর বয়সে বিয়ে করে ভাইরাল হয়েছেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ইসমাইল হোসেন। কনে কুমিল্লা নগরীর দেশওয়ালীপট্টির মিনারা বেগম। তার বয়স ৪০ বছর। সোমবার দুপুরে দেশওয়ালীপট্টিতে তাদের বিয়ে হয়।

বর ইসমাইল হোসেন কুমিল্লা আইনজীবী সমিতির পাঁচবার সভাপতি ছিলেন। এর আগেও তিনি বিয়ে করেছেন। তবে স্ত্রী মারা গেছেন। ওই সংসারে পাঁচ ছেলে ও এক মেয়ে রয়েছে।

স্থানীয়রা জানান, অর্ধশতাধিক বরযাত্রী নিয়ে নগরীর দেশওয়ালীপট্টিতে বিয়ে করতে যান ইসমাইল হোসেন। দুপুরে বিয়ে সম্পন্ন হয়। বিয়ের অনুষ্ঠান শেষ করে বউ নিয়ে নিজ বাসায় ফেরার পথে উৎসুক লোকজন এই দম্পতির ছবি তুলেন। তাদের বেশ কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। এর পরপরই আলোচনায় আসেন ৯০ বছর বয়সী ইসমাইল হোসেন।

নতুন বরের ছেলে ইসহাক সিদ্দিকী বলেন, ২০১৬ সালের ২৭ নভেম্বর অসুস্থতাজনিত কারণে আমার মা মারা যান। এরপর থেকে বাবাও অসুস্থ হয়ে পড়েন। দীর্ঘ সময় পর আমরা পারিবারিকভাবে সিদ্ধান্ত নিয়ে বাবাকে বিয়ে করিয়েছি।

বিষয়টি নিয়ে কেউ যেন নেতিবাচক মন্তব্য না করেন, সেজন্য সবার প্রতি অনুরোধ জানিয়েছেন ইসহাক সিদ্দিকী।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..