✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

তুন ঠিকানায় মায়ের পেট ফেটে ভূমিষ্ঠ নবজাতক

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২২-০৭-২৯, | ১০:৫২:৫২ |

নতুন ঠিকানা পেয়েছে ময়মনসিংহের ত্রিশালে ট্রাকচাপায় মায়ের পেট ফেটে সড়কেই ভূমিষ্ঠ সেই নবজাতক। টানা ১০ দিন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসায় শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তাকে রাজধানীর আজিমপুরে ‘ছোটমণি নিবাসে’ রাখার সিদ্ধান্ত হয়েছে। বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন ত্রিশালের ইউএনও আক্তারুজ্জামান। এর আগে বুধবার শিশুটির পরবর্তী লালনপালন নিয়ে জেলা প্রশাসন ও উপজেলা শিশুকল্যাণ বোর্ডের একাধিক সভা হয়।

গত ১৬ জুলাই ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে রাস্তা পারাপারের সময় ত্রিশাল পৌর শহরের কোর্ট ভবন এলাকায় ট্রাকচাপায় ঘটনাস্থলেই উপজেলার রায়মনি গ্রামের জাহাঙ্গীর আলম, তার অন্তঃসত্ত্বা স্ত্রী রত্না বেগম ও তাদের ছয় বছরের শিশুকন্যা সানজিদার মৃত্যু হয়। এ সময় মায়ের পেট ফেটে সড়কেই ভূমিষ্ঠ হয় আরেক কন্যা। তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। নানা জটিলতা পেরিয়ে এখন সে সুস্থ।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. ওয়ায়েজ উদ্দিন ফরাজী জানান, শিশুটির শারীরিক অবস্থা আগের চেয়ে অনেক ভালো। তাকে এখন লালনপালনের জন্য হস্তান্তর করা যায়। উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, শিশুটিকে নিরাপদে আজিমপুরের ছোটমণি নিবাসে পৌঁছানোর দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..