✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

রোনালদোর পর মেসিও স্বেচ্ছায় কোয়ারেন্টাইনে!

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৩-১৫, | ১৫:৫৫:৩১ |

চীনের উহান থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাস প্রভাব ফেলেছে ক্রীড়াঙ্গনেও। তাইতো করোনা আতঙ্কে বন্ধ হয়ে গেছে প্রায় সব ফুটবল লিগই। এছাড়া বাড়তি সতর্কতা অবলম্বন করছেন ক্রীড়াবিদরাও। তাদের অনেকে স্বেচ্ছায় যাচ্ছেন কোয়ারেন্টাইনে।

জানা গেছে, করোনা আতঙ্কে নিজ বাড়িতে স্বেচ্ছায় কোয়ারেন্টাইনে থাকার সিদ্ধান্ত নিয়েছেন বার্সেলোনার আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি।

তবে কোয়ারেন্টাইনে থাকলেও মেসির প্রস্তুতি নিতে তেমন কোনো অসুবিধা হবে না। কারণ তার ওই বিলাসবহুল বাড়িতে আউটডোর ফুটবল পিচ, সুইমিং পুল এবং ইনডোর জিম আছে। এমনকি তার বাড়ি যেখানে অবস্থিত সেই জায়গা ‘নো ফ্লাই জোন’ এর অংশ। অতএব ভালোভাবেই অনুশীলন সারতে পারবেন এ তারকা ফুটবলার।

এর আগে করোনাভাইরাস আতঙ্কে পর্তুগালে অবস্থিত নিজ বাড়িতে স্বেচ্ছায় কোয়ারেন্টাইনে থাকার সিদ্ধান্ত নেন রোনালদো। পর্তুগালের মাদেইরায় আটলান্টিক মহাসাগরের পারে অবস্থিত তার বিলাসবহুল বাড়িতেও অনুশীলনের সব ব্যবস্থা আছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..