✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ভেনিজুয়েলায় প্রবল বর্ষণে ১৫ জনের মৃত্যু

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৮-২৫, | ১০:৫৩:৪৬ |

ভেনিজুয়েলার আনদেসে প্রবল বর্ষণের ফলে সৃষ্ট ঢল ও ভূমিধসে কমপক্ষে ১৫ জনের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার দেশটির কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। পর্যটকদের কাছে আকর্ষণীয় ভেনিজুয়েলার পশ্চিমাঞ্চলীয় মেরিদা রাজ্যের কৃষি এলাকা মোকোটিজ ভ্যালিতে সাত দিনের দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে পাহাড় ধসের ঘটনা ঘটে। এতে সেখানের বিভিন্ন সড়কে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়।

দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর পক্ষে মেরিদা তদারকি করা কর্মকর্তা জেহিসন গুজমান এ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ১৫ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া ভিডিও ফুটেজে টোভার গ্রামের একটি রাস্তায় বিভিন্ন যানবাহন ভেসে যেতে এবং আরো অনেক গাড়ি মাটির নিচে চাপা পড়ে থাকতে দেখা যাচ্ছে।

মেরিদা গভর্নর রামন গুয়েভারা জানান, মোকোটিজ নদীর পাড় পানির চাপে ভেঙ্গে যাওয়ায় টোভার গ্রামে ব্যাপক বন্যা হয়েছে। গ্রামটির বিদ্যুত ও টেলিফোন ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। শহর অভিমুখী বিভিন্ন রাস্তায় প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে।

মেরিদা ভিত্তিক সাংবাদিক জেসাস কুইনতারো এএফপি’কে বলেন, ‘সেখানে খুবই খারাপ পরিস্থিতি বিরাজ করছে। এ দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে অনেকে তাদের পরিবারের সদস্যদের হারিয়েছেন।’ ‘এ অঞ্চলে ২০০৫ সালের পুনরাবৃত্তি ঘটতে দেখা যাচ্ছে।’ ওই বছর প্রবল বর্ষণের কারণে ৪১ জন প্রাণ হারান এবং ৫২ জন নিখোঁজ হন।

সূত্র: এএফপি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..