✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ইতালিতে সংস্কারের সময় ১৩শ’ শতকের ভবন ধস, নিহত শ্রমিক

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১১-০৪, | ১২:০৯:২০ |

ইতালির রাজধানী রোমে সংস্কারের সময় ধসের শিকার হলো ১৩ শতকের ঐতিহাসিক এক ভবন। এ সময় নিহত হয়েছে আটকা পড়া এক শ্রমিক। ফায়ার সার্ভিসের কর্মীদের প্রায় ১২ ঘণ্টা চেষ্টার পর উদ্ধার করা হয় তাকে। হাসপাতালে নেয়ার পথে প্রাণ হারান তিনি। মঙ্গলবার (৪ নভেম্বর) এক প্রতিবেদনের জার্মান সংবাদমাধ্যম ডয়েচে ভেলে এ তথ্য জানায়।

সোমবার প্রথম দফা ধসে আহত হয় তিনজন শ্রমিক। যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। চার বছর মেয়াদী একটি প্রকল্পের আওতায় ভবনটির সংস্কারকাজ চলছে; যা আগামী বছর শেষ হওয়ার কথা।

বেশ কিছুদিন ধরেই পথচারীদের জন্য বন্ধ ছিল টাওয়ারের আশপাশের এলাকা। ২৯ মিটার উঁচু এই ভবনের নাম তোরে দেই কন্তি। ১৩ শতকের শুরুর দিকে পোপ ইনোসেন্ট তৃতীয় নিজের পরিবারের জন্য নির্মাণ করেছিলেন এই টাওয়ারটি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..