✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

৭৪ তারকা শিল্পীকে নিয়ে ‘দিন দ্য ডে’ দেখবেন অনন্ত-বর্ষা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২২-০৭-১৭, | ১১:০৮:৫২ |

চলচ্চিত্রের ৭৪ জন শিল্পীকে নিয়ে একসঙ্গে ‘দিন দ্য ডে’ দেখবেন ছবি অনন্ত জলিল-আফিয়া নুসরাত বর্ষা। রবিবার (১৭ জুলাই) অনন্ত এক ভিডিও বার্তায় বলেন, ‘‘এবার শুধু আমি বা বর্ষা নই, ‘দিন দ্য ডে’ দেখবেন আমাদের চলচ্চিত্রের ৭৪ জন আর্টিস্ট। আমরা একসঙ্গে ছবি দেখবো। আমন্ত্রণ জানাচ্ছি সাংবাদিক ভাইয়েদেরও।’’

অনন্ত জানান, ১৮ জুলাই যমুনা ব্লকবাস্টারে সন্ধ্যা ৭টার শো দেখবেন তারা।

এবার ঈদুল আজহায় মুক্তি পেয়েছে তিনটি সিনেমা। এরমধ্যে শতাধিক ও সর্বাধিক প্রেক্ষাগৃহে চলছে অনন্ত জলিল প্রযোজিত ও অভিনীত ‘দিন দ্য ডে’। এই সিনেমাতেও অনন্তর নায়িকা স্ত্রী বর্ষা। এটি পরিচালনা করছেন ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম।

বাংলাদেশ ছাড়াও ইরান, তুরস্ক, আফগানিস্তানে সিনেমাটির শুটিং হয়েছে। যৌথ প্রযোজনার এ ছবিতে আরও অভিনয় করেছেন অনন্তর বন্ধু সুমন ফারুক, খল অভিনেতা মিশা সওদাগরসহ অনেকে।

অন্যদিকে, মাঝারি হল সংখ্যায় আছে অনন্য মামুনের ‘সাইকো’ এবং কম হল পেলেও সবচেয়ে আলোচনায় আছে রায়হান রাফীর ‘পরাণ’।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..