✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

বগুড়ায় পুলিশের ওপর হামলার অভিযোগে কাউন্সিলরসহ গ্রেপ্তার ২

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৮-১৭, | ১০:৫৪:৫৭ |

রেপ্তারকৃতরা হলেন- সারিয়াকান্দি পৌরসভার ৪নম্বর ওয়ার্ড কাউন্সিলর আপেল মাহমুদ রনি (৩৫) এবং তার বড় ভাই হিরক আহমেদ জনি (৩৮)।

বগুড়া সারিয়াকান্দিতে পুলিশের ওপর হামলার অভিযোগে পৌর কাউন্সিলরসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে পৌরসভার কূপতলা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ। সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেন ।

ওসি জানান, আপেলের বড় ভাই হিরক আহমেদ জনির নামে চাঁদাবাজি মামলায় ওয়ারেন্ট ছিল। এ জন্য তাকে গ্রেপ্তার করতে আপেলের বাড়িতে পুলিশ অভিযান চালায়। কিন্তু এ সময় আপেল পুলিশের সঙ্গে খারাপ আচরণ করেন। এক পর্যায়ে তারা পুলিশের ওপর হামলা চালায়। পরে পুলিশ তাদের গ্রেপ্তার করে নিয়ে আসে।

ওসি মিজানুর রহমান বলেন, মঙ্গলবার দুপুরে গ্রেপ্তারকৃত দুজনকে আদালতে প্রেরণ করা হয়েছে।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..