✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

কেরানীগঞ্জে র‍্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধ, নিহত ২

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৮-১৭, | ১০:৫০:২৬ |

নিহতদের বয়স যথাক্রমে আনুমানিক ৩০ ও ৩৮ বছর। র‌্যাবের দাবি, তারা ডাকাতদলের সদস্য।

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুই যুবক নিহত হয়েছেন। গতকাল সোমবার (১৬ আগস্ট)  দিবাগত রাত দেড়টার দিকে ঝিলমিল আবাসিক এলাকায় এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।

র‌্যাব-১০ এর ভাষ্য মতে, দক্ষিণ কেরানীগঞ্জের ঝিলমিল আবাসিক এলাকায় একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে- গভীর রাতে এমন গোপন খবর পেয়ে র‌্যাব সেখানে অভিযানে যায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ডাকাতদল গুলি করে। র‌্যাবও পাল্টা গুলি চালায়। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ দুই যুবককে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়। সেখানে রাত সাড়ে ৩টার দিকে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, র‌্যাব-১০ এর সদস্যরা গুলিবিদ্ধ অবস্থায় অজ্ঞাত দুইজনকে হাসপাতালে নিয়ে আসেন। এ সময় সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..