গাজীপুরে গ্যাসের ট্যাংকবাহী লরি ও ট্রেনের সংঘর্ষ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৮-১৪, | ০৬:৪৪:৫২ |

গাজীপুরে গ্যাসের ট্যাংকবাহী লরি ও ট্রেনের সংঘর্ষের পর ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

শুক্রবার (১৩ আগস্ট) সন্ধ্যা পৌনে ৭টার দিকে গাজীপুর নগরের মীরের বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে রেল কর্তৃপক্ষ জানিয়েছে।

টঙ্গী রেলওয়ে স্টেশন মাস্টার মো. হালিমুজ্জামান জানান, সন্ধ্যা পৌনে ৭টার দিকে চট্টগ্রাম থেকে সিরাজগঞ্জগামী অক্সিজেন ট্যাংক বহনকারী একটি লরি মীরের বাজার এলাকায় রেললাইনের ওপর ওঠে যায়।

সড়কে লরির সামনে ও পেছনে যানজট থাকায় রেললাইন থেকে সরে যেতে পারেনি বলে হালিম জানান।

তিনি বলেন, ‘এ সময় ঢাকা থেকে চট্টগ্রামগামী তিতাস এক্সপ্রেস ট্রেনটি মীরের বাজার ক্রসিং অতিক্রমকালে লরিক সঙ্গে সংঘর্ষ হয়। এতে লরির পেছনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।’

দুর্ঘটনার পর থেকে ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ রয়েছে জানিয়ে হারিমুজ্জামান জানান, ইতিমধ্যে ঢাকার রেল ট্রাফিক বিভাগে যোগাযোগ করা হয়েছে।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...