✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

বোরো মৌসুমে ৬৪ উপজেলার কৃষক থেকে অ্যাপের মাধ্যমে ধান কিনবে সরকার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৩-১১, | ১১:১৯:৫৮ |

আগামী বোরো মৌসুমে দেশের ৬৪ উপজেলার কৃষকদের কাছ মোবাইল অ্যাপের মাধ্যমে বোরো ধান সংগ্রহ করবে সরকার। অর্থ্যাৎ ৬৪ জেলার একটি করে উপজেলা থেকে এবার অ্যাপে ধান সংগ্রহ করা হবে।

বুধবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এ তথ্য জানান। এ সময় কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক উপস্থিত ছিলেন।

অ্যাপের মাধ্যমে ১৬ উপজেলার আমন ধান কেনায় সফলতা আসায় আগামী বোরো মৌসুম থেকে এই উদ্যোগ নেওয়া হচ্ছে বলে মন্ত্রী জানান।

খাদ্যমন্ত্রী বলেন, কৃষকদের কাছ থেকে ধান কেনার ক্ষেত্রে মধ্যস্বত্বভোগীরা যাতে না আসতে পারে, সেজন্য লটারির ব্যবস্থা চালু করা হয়েছে।

তিনি বলেন, ১৬ উপজেলায় অ্যাপের মাধ্যমে আমন ধান কেনা হয়েছে। অ্যাপের মাধ্যমে ওই ১৬ উপজেলায় এবার বোরো ধান কেনা হবে। এছাড়া বাকি ৪৮ জেলার সদর উপজেলা থেকেও অ্যাপের মাধ্যমে বোরো ধান কেনা হবে।

সংবাদ সম্মেলনে খাদ্য সচিব মোছাম্মৎ নাজমানারা খানুম ও কৃষি সচিব মো. নাসিরুজ্জামান ছাড়াও উভয় মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..