✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

১৫ আগস্টের মধ্যে দেশে আসবে ৫৪ লাখ টিকা: স্বাস্থ্যমন্ত্রী

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৮-০৯, | ০৯:৫৯:৪৫ |

চলতি মাসের ১৫ আগস্টের মধ্যে ৫৪ লাখ টিকা আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।

আজ সোমবার (৯ আগস্ট) সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে অংশ নিয়ে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই তথ্য জানান তিনি।

চলতি মাসের ১৫ আগস্টের মধ্যে ৫৪ লাখ টিকা আসবে জানিয়ে দেশব্যাপী গণটিকা কার্যক্রমের তথ্য তুলে ধরেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি জানান, দেশে গত শনিবার (৭ আগস্ট)  থেকে করোনার গণটিকাদান কর্মসূচি চলছে। এই কর্মসূচির আওতায় টিকা পেয়েছেন দেশের ৩০ লাখের বেশি মানুষ।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..