✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ঢাকা বিভাগে একদিনে সর্বোচ্চ ১০১ জনের মৃত্যু

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৮-০৭, | ০৬:৪৫:৩৩ |

রাজধানীসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনায় দ্বিতীয় সর্বোচ্চ ২৬১ জনের মৃত্যু হয়েছে। এ দিন ঢাকা বিভাগে সর্বোচ্চ ১০১ জনের মৃত্যু হয়।

এ নিয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকা বিভাগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ৫৭ জনে।

শনিবার (৭ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

দেশে গত বছর ৮ মার্চ প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর একই বছর ১৮ মার্চ প্রথম করোনা রোগীর মৃত্যু হয়। সবশেষ গত ২৪ ঘণ্টায় এ ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২৬১ জনের মৃত্যু হলো।

এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২২ হাজার ৪১১ জনে। তাদের মধ্যে পুরুষ ১৪ হাজার ৯৭৪ (৬৬ দশমিক ৮২ শতাংশ) ও নারী ৭ হাজার ৪৩৭ জন (৩৩ দশমিক শূন্য ১৮ শতাংশ)।

এ পর্যন্ত অন্যান্য বিভাগের মধ্যে চট্টগ্রামে ৪ হাজার ৩০৪ জন, রাজশাহীতে ১ হাজার ৭০৭ জন, খুলনায় ৩ হাজার ১১ জন, বরিশালে ৭৩৯ জন, সিলেটে ৮৪৮ জন, রংপুরে ১ হাজার ১২০ জন এবং ময়মনসিংহে ৬২৫ জন জন মারা গেছেন।

সবশেষ গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ২৬১ জনের মধ্যে বিভাগীয় পরিসংখ্যান অনুসারে ঢাকায় ১০১, চট্টগ্রাম ৬১, রাজশাহী ৮, খুলনা ৪৫, বরিশাল ১২, সিলেট ৭, রংপুর ১০ এবং ময়মনসিংহ বিভাগে ১৬ জনের মৃত্যু হয়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..