✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

৯ মাস পর খুলেছে সেন্টমার্টিন, নেই কোনো পর্যটক

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১১-০১, | ১৩:৩২:০৯ |

দীর্ঘ ৯ মাস পর আজ সকাল থেকে সেন্টমার্টিন দ্বীপ পর্যটকদের জন্য খোলা হলেও কোনো পর্যটক সেখানে যায়নি। পর্যটক না যাওয়ায় ছাড়তে পারেনি পর্যটকবাহী কোনো জাহাজও।

 

পর্যটকরা জানান, কক্সবাজার শহর থেকে যাত্রা করে দ্বীপে পৌঁছাতে ৮ থেকে ৯ ঘণ্টা সময় লাগে। এত দীর্ঘ যাত্রা শেষে সেখানে রাত্রিযাপন না করে পুনরায় ফিরে আসা সম্ভব নয়। যেহেতু দ্বীপে রাত্রিযাপন নিষিদ্ধ, তাই তারা যাচ্ছেন না।

 

জাহাজ মালিকরা বলছেন, পর্যটকদের আগ্রহ না থাকায় তারা জাহাজ ছাড়তে পারেনি। মূলত সরকারের বেধে দেয়া নিয়ম অনুযায়ী নভেম্বরে পর্যটকদের দিনে গিয়ে দিনে ফেরত আসতে হবে। তবে ডিসেম্বর ও জানুয়ারিতে রাত্রিযাপন করা যাবে সেখানে।

 

উল্লেখ্য, গত ১ ফেব্রুয়ারি থেকে সেন্টমার্টিনে পর্যটকদের যাতায়াত বন্ধ করে দেয়া হয়। সরকার দ্বীপের পরিবেশ-প্রতিবেশ রক্ষায় গত বছর থেকে পর্যটক সীমিত করার সিদ্ধান্ত নেয়। তবে আজ ১ নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত ফের পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে সেন্টমার্টিন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..