✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ভারতের জনসংখ্যা নিয়ে মন্তব্য করে ‘ট্রোলড’ হলেন ইমরান খান

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৮-০৫, | ০৭:০৭:৪২ |

বিতর্কিত মন্তব্য করে এর আগে বেশ কয়েকবার সামাজিক যোগাযোগের মাধ্যমে ‘ট্রোলড’ হয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। ভারতকে খোঁচা দিতে গিয়ে আবারো ট্রোলড হলেন তিনি।

ইমরান খান বলেছেন, ভারতের জনসংখ্যা ‘১ বিলিয়ন ৩০০ কোটি’। ইমরানের ভাষণের ওই ভিডিও প্রকাশ্যে আসতেই মুহূর্তে তা ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগের মাধ্যমে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিউজিল্যান্ডের কাছে ভারতের হারের বিষয়ে কথা বলছিলেন ইমরান খান।

সে ব্যাপারে তিনি বলেন, নিউজিল্যান্ড ৪০-৫০ লাখ জনসংখ্যার দেশ হওয়া সত্ত্বেও ১ বিলিয়ন ৩০০ কোটি জনসংখ্যার দেশ ভারতকে হারিয়ে দিয়েছে।

প্রসঙ্গত, ভারতের বর্তমান জনসংখ্যা ১৩০ কোটির কাছাকাছি অর্থাৎ ১.৩ বিলিয়ন। চলতি বছরের জুনেই পাকিস্তানের সংসদে দাঁড়িয়ে ওসামা বিন লাদেনকে ‘শহিদ’ আখ্যা দিয়ে মহাফাঁপরে পড়েছিলেন ইমরান।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..