শনিবার ১০টায় ১০ মিনিট ঘর পরিষ্কার করুন: আতিক

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৭-২৯, | ১১:১১:৩৪ |

শনিবার সকাল ১০টায় ১০ মিনিট ধরে নিজের ঘর পরিষ্কার করার আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। বেলা ১১টায় রাজধানীর মগবাজার মোড়ে এডিস মশা, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে মশক নিধনের চিরুনী অভিযান এবং জনসচেতনতামূলক কার্যক্রম পরিদর্শনের সময় এই আহ্বান জানান মেয়র।

এসময় তিনি বলেন, নিজেদের বাসাবাড়ির ফুলের টব, অব্যবহৃত টায়ার, ডাবের খোসা, বিভিন্ন ধরনের খোলা প্যাকেট বা পাত্র, ছাদ কিংবা অন্য কিছুতে যেনো তিন দিনের বেশি পানি জমে না থাকে সে বিষয়ে সবাইকে খেয়াল রাখতে হবে। আমরা আমাদের নিজেদের ঘরবাড়ি ও আশেপাশের পরিবেশকে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার মাধ্যমেই এডিস মশা, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ পারবো। বক্তব্যের সময় আবারো মেয়র নগরবাসীকে ‘তিন দিনে এক দিন, জমা পানি ফেলে দিন’ এই প্রতিপাদ্য মানে করিয়ে দেন।

মেয়র বলেন, বর্তমান করোনা পরিস্থিতির মধ্যে যাতে ডেঙ্গু ও চিকুনগুনিয়ায় কার‌ও মৃত্যু না হয়, সেজন্যই ডিএনসিসির ১০টি অঞ্চলের ৫৪টি ওয়ার্ডে ২৭শে জুলাই থেকে একযোগে ১০ দিনব্যাপী মশক নিধনে চিরুনী অভিযান এবং জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে।

আতিকুল ইসলাম আরো বলেন, নগরবাসীর কল্যাণে আমাদের ৪৪টি নগর স্বাস্থ্যকেন্দ্রেই বিনামূল্যে ডেঙ্গু রোগের পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। তাছাড় নাগরিক সেবায় আমাদের ‘সবার ঢাকা’ মোবাইল অ্যাপস এবং জরুরী সেবা নম্বর ৩৩৩ নম্বর চালু রয়েছে।
এসময় মেয়র আতিকুল ইসলাম মাস্ক পরা এবং করোনাকালে স্বাস্থ্যবিধি মানার জন্য সবাইকে অনুরোধ করেন মেয়র।

মশক নিধন কার্যক্রমে অন্যান্যদের মধ্যে ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. জোবায়দুর রহমান এবং স্থানীয় কাউন্সিলররা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...