✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

২৬ হাজারে বিক্রি ৫২ কেজির বাঘাইড়

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৬-১৬, | ০৮:৩০:১১ |

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনা বাজারে ৫২ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ বিক্রি করা হয়েছে ২৬ হাজার টাকায়। মাছটি গাইবান্ধার বালাসিঘাটের ধরলা নদীতে ধরা পড়েছে বলে জেলেদের দাবি। সেখান থেকে মাছটি নিয়ে আসা হয় কালীগঞ্জে।

সোমবার (১৪ জুন) দুপুরে উপজেলার কাকিনা বাজারে ক্রেতাদের কাছে ৫শ টাকা কেজি দরে বিক্রি করা হয়েছে। আর মাছটি দেখতে সেখানে উৎসুক জনতার ভিড় জমে যায়।

স্থানীয়রা জানান, গাইবান্ধা জেলার ধরলা নদীতে জেলেদের জালে ধরা পড়ে ৫২ কেজি ওজনের একটি বাঘাআইড় মাছ। সেখানকার বাজারে মাছটির চাহিদা না থাকায় লালমনিরহাটের কাকিনা বাজারে মাছটি বিক্রির জন্য তোলা হয়। মাছটি ক্রয় করতে একক কোনো ক্রেতা না থাকায় জেলেরা মাছটি কেটে ৫শ টাকা কেজি দরে বিক্রি করেন। সেখানে ৫২ জন ক্রেতা ২৬ হাজার টাকা দিয়ে মাছটি ক্রয় করে ভাগবাটোয়ারা করে নেন।

গাইবান্ধা থেকে মাছ বিক্রি করতে আসা ছাদেক আলী, মোক্তার ও শরিফ বলেন, গাইবান্ধার বালাসিঘাটের ধরলা নদীর তীরে মাছটি ধরেছি। কিন্তু সেখানে দাম কম ও ক্রেতা না থাকায় এখানে এনে বিক্রি করেছি। তার পরেও দাম কম হয়েছে বলে তাদের দাবি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..