✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

দায়িত্ব গ্রহণ করলেন নতুন বিমানবাহিনী প্রধান

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৬-১২, | ০৫:০৯:০২ |

নবনিযুক্ত বিমানবাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল শেখ আব্দুল হান্নান দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি শনিবার বিদায়ী বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাতের স্থলাভিষিক্ত হয়েছেন। এ উপলক্ষে বিমানবাহিনী সদরদপ্তরে দায়িত্বভার গ্রহণ ও হস্তান্তরের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

এসময় বিমানবাহিনী প্রধানের কার্যালয়ে নবনিযুক্ত বিমানবাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল শেখ আব্দুল হান্নান বিদায়ী বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাতের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে বিমানবাহিনী প্রধানের দায়িত্বভার গ্রহণ করেন।

উক্ত অনুষ্ঠানে বিমান সদরের প্রিন্সিপাল স্টাফ অফিসারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শনিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে সকালে বিদায়ী বিমানবাহিনী প্রধান মাসিহুজ্জামান সেরনিয়াবাত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর পরিদর্শন এবং জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন করেন।

পুষ্পস্তবক অর্পণের পর বিদায়ী বিমানবাহিনী প্রধান বঙ্গবন্ধুর প্রতি সম্মান প্রদর্শনের অংশ হিসেবে প্রতিকৃতির সামনে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন এবং পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। এছাড়াও তিনি শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করে একাত্তরের মহান স্বাধীনতা যুদ্ধে শাহাদত বরণকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। সেখানে তিনি দর্শনার্থী বইয়েও স্বাক্ষর করেন।

বিমান সদর ত্যাগ করার আগে বিমানবাহিনীর একটি চৌকস কন্টিনজেন্ট তাকে গার্ড অব অনার প্রদান করে। তিনি গার্ড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। এছাড়াও তিনি বিমানবাহিনী সদরদপ্তর প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন।

সবশেষে বিদায়ী বিমানবাহিনী প্রধান বিমান সদর ত্যাগ করার সময় সহকর্মীরা তাকে বিদায় জানান।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..