✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ফেসবুকের নিরাপত্তা শাখায় বাংলাদেশের মুন!

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৬-০৫, | ০৬:৪৫:৪৩ |

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে চাকরি পেয়েছেন বাংলাদেশের মেয়ে জারিন ফাইরোজ মুন। মে মাসের শেষ দিকে প্রতিষ্ঠানটির সিকিউরিটি ইঞ্জিনিয়ারিং টিমে ইন্টার্ন হিসেবে যোগ দিয়েছেন তিনি। তিন মাস পর তার নিয়োগ চূড়ান্ত হওয়ার কথা রয়েছে।

জারিন ফাইরোজ মুনের বাড়ি শেরপুর জেলা শহরের গৌরীপুর মহল্লায়। তিনি বর্তমানে নিউইয়র্কে অবস্থান করছেন। করোনাভাইরাস পরিস্থিতির কারণে ভার্চুয়ালি অফিস করতে হচ্ছে তাকে। পরিস্থিতি স্বাভাবিক হলে নিউইয়র্কের অফিসেই বসবেন তিনি। তার ছোট ভাই ফাহাদ বিন সাঈদ পিয়াস বিষয়টি নিশ্চিত করেছেন।

পিয়াস বলেন, বছরের শুরুর দিকে ফেসবুকের নিয়োগ কার্যক্রম শুরু হয়। এরপর মার্চের শুরুতে তিন ধাপে আপুর ইন্টারভিউ নেয় ফেসবুক। ইন্টারভিউয়ে সফল হওয়ার পরই ফেসবুক তার যোগদানের বিষয়ে বিস্তারিত জানায়।

মুন ২০০৮ সালে শেরপুরের দিশা প্রিপারেটরি অ্যান্ড হাই স্কুল থেকে এসএসসি পাস করেন। ২০১০ সালে শেরপুর সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করেন তিনি। পরে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেন মুন।

বিশ্ববিদ্যালয়ে থাকা অবস্থায়ই মুন অনেক সাফল্য অর্জন করেন। তিনি প্রধানমন্ত্রী স্বর্ণপদক, বিশ্ববিদ্যালয় স্বর্ণপদকসহ নানা পদকে নিজেকে সমৃদ্ধ করেছেন। শুধু তাই নয়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষাজীবন শেষে সেই বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার সুযোগও পেয়েছেন তিনি। তবে যুক্তরাষ্ট্রে পিএইচডির সুযোগ পেয়ে তিনি সেখানে চলে যান।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..