✕


শিবগঞ্জে বিদ্যুৎস্পর্শে মা ও মেয়ের মৃত্যু

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১১-২৩, | ১১:৩৩:৫৫ |

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পর্শে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। গতকাল সকালে উপজেলার মনাকষা ইউনিয়নের হাউসনগর গ্রামে এ ঘটনা ঘটে। মৃতরা হলেন-হাউসনগর গ্রামের বকুল হোসেনের স্ত্রী মিলি ও তার মেয়ে লিমু খাতুন।

জানা গেছে, সকাল সাড়ে ৬টার পর মিলি নিজ বাড়ির সামনে তাদের দোকানের গেট খুলতে যান। এ সময় দোকানের নিরাপত্তার জন্য লাগানো লোহার রডে হাত দিলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। মাকে ছটফট করতে দেখে মেয়ে লিমু খাতুন তাকে বাঁচাতে এগিয়ে গেলে সেও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। পরে পরিবারের লোকজন ও স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মা ও মেয়েকে মৃত ঘোষণা করেন।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..