✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-১১-২৩, | ১১:২৮:১৬ |টানা ২৪ ঘণ্টার জন্য গ্যাস সরবরাহ বন্ধ থাকছে মানিকগঞ্জ ও ঢাকার ধামরাইয়ের ১০টি এলাকায়। জরুরি সংস্কার ও কারিগরি উন্নয়নমূলক কাজের কারণে আজ সোমবার সকাল ৮টা থেকে আগামীকাল মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত এসব এলাকায় আবাসিক ও বাণিজ্যিকসহ সব শ্রেণির গ্রাহকের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন থাকবে।
গতকাল রোববার এক জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ধামরাই ডিআরএসের (ডিস্ট্রিক্ট রেগুলেটিং স্টেশন) মডিফিকেশন এবং মিটারিং ব্যবস্থা নির্মাণকাজের জন্য আজ সোমবার সকাল ৮টা থেকে আগামীকাল মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত সংশ্লিষ্ট এলাকাগুলোতে গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হবে।
যেসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে- মানিকগঞ্জ সদর, সাটুরিয়া, শিবালয়, ইসলামপুর, বারবাড়িয়া, ধামরাই, জয়পুরা, ডাউটিয়া, কালামপুর ও শ্রীরামপুর।
তিতাস কর্তৃপক্ষ আরও জানিয়েছে, নির্ধারিত এই সময়ে উল্লিখিত এলাকাগুলোর আশপাশের অঞ্চলগুলোতেও গ্যাসের তীব্র স্বল্পচাপ বিরাজ করতে পারে। সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।