✕

সর্বশেষ :
এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ শিক্ষার্থীদের বহুমুখী প্রতিভার বিকাশ অত্যন্ত জরুরি: ডেপুটি স্পিকার ২১ নভেম্বর থেকে ঢাকায় শুরু হচ্ছে ‘ফরাসি সপ্তাহ’ যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীদের জন্য পুরোনো নিয়ম বহাল জাপানের আকাশসীমায় রুশ বিমানের অনুপ্রবেশ, যুদ্ধবিমান পাঠাল টোকিও আদালত প্রাঙ্গণে সাঈদ খোকনকে বহনকারী প্রিজন ভ্যানে ঝাড়ুপেটা এসপি জাহাংগীর সাময়িক বরখাস্ত প্রতি জেলায় একটি করে আধুনিক মন্দির হবে: ধর্মমন্ত্রী ডিসেম্বরের প্রথম দিন থেকেই বর্ধিত বেতন পাবেন পোশাক শ্রমিকরা স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ শতাধিক শিক্ষার্থী, মন্ত্রণালয়ে স্মারকলিপি

২১ নভেম্বর থেকে ঢাকায় শুরু হচ্ছে ‘ফরাসি সপ্তাহ’

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১১-১৭, | ২০:২৯:০৫ |

ফ্রান্সের খ্যাতিমান লেখক, বুদ্ধিজীবী ও দেশটির প্রথম সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আঁদ্রে মালরোর ৫০তম মৃত্যুবার্ষিকী স্মরণে আগামী ২১ থেকে ২৯ নভেম্বর ঢাকায় শুরু হতে যাচ্ছে সপ্তাহব্যাপী বর্ণাঢ্য ‘ফরাসি সপ্তাহ’ (সেমেইন ফ্রঁসেজ)।

মঙ্গলবার ঢাকাস্থ ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শারলে’র বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সপ্তাহব্যাপী এই উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন ও কর্মসূচির বিস্তারিত ঘোষণা দেওয়া হয়।

​সংবাদ সম্মেলনে রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শারলে বলেন, বাংলাদেশ ও ফ্রান্স ঘনিষ্ঠ অংশীদার। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে আঁদ্রে মালরোর সংহতি ও অবদান দুই দেশের সম্পর্কের ইতিহাসে এক উজ্জ্বল অধ্যায়। মালরোর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফরাসি সংস্কৃতি, শিল্পকলা ও ঐতিহ্য বাংলাদেশের বন্ধুদের সাথে ভাগাভাগি করে নেওয়ার লক্ষ্যেই এই ফরাসি সপ্তাহের আয়োজন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আলিয়ঁস ফ্রঁসেজ ঢাকা, মুক্তিযুদ্ধ জাদুঘর এবং হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকার প্রতিনিধিবৃন্দ। ​সংবাদ সম্মেলনে দ্য আর্টিস্ট ক্লাব লিমিটেডের পক্ষ থেকে বক্তব্য প্রদান করেন সংগঠনের প্রধান সমন্বয়ক অধ্যাপক ড. এ. এইচ. এম. মুস্তাফিজুর রহমান। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি সংগীতশিল্পী সুজিত মোস্তফা ও সাধারণ সম্পাদক মারুফ কবির।

ড. মুস্তাফিজুর রহমান ফরাসি সপ্তাহের উদ্বোধনী ও প্রধান আকর্ষণ অপেরা সন্ধ্যার বিস্তারিত তুলে ধরেন এবং এই ঐতিহাসিক পরিবেশনায় অংশ নিতে আসা বিশ্ববিখ্যাত ফরাসি অপেরা শিল্পী মিজ ভেরোনিক পেইন (Véronique Pain) ও প্রখ্যাত ফরাসি পিয়ানিস্ট মি. ফ্যাব্রিস মেইত্রে (Fabrice Maître)-কে গণমাধ্যমের সামনে পরিচয় করিয়ে দেন।

​এ ছাড়া সপ্তাহব্যাপী ফরাসি সপ্তাহের অন্যান্য উল্লেখযোগ্য আয়োজনের মধ্যে থাকছে মুক্তিযুদ্ধ জাদুঘরে ‘আঁদ্রে মালরো মেমোরি ওয়াল’ স্থাপন ও স্মরণানুষ্ঠান, ঢাকা বিশ্ববিদ্যালয় ও আলিয়ঁস ফ্রঁসেজের উদ্যোগে আঁদ্রে মালরো গার্ডেনে বিশেষ শ্রদ্ধাঞ্জলি, আলিয়ঁস ফ্রঁসেজ ঢাকায় দেশের প্রথম জাতীয় স্ট্রিট ফটোগ্রাফি উৎসব, ফরাসি চলচ্চিত্র নির্মাতা ভিনসেন্ট মুনের মাস্টারক্লাস, নারীর অধিকার বিষয়ক বিশেষ দিবস এবং হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় ফরাসি শেফ প্যাট্রিক কানের তত্ত্বাবধানে ফরাসি খাবার উৎসব ও মাস্টারক্লাস।

আগামী ২১ নভেম্বর হোটেল ইন্টারকন্টিনেন্টালের গ্র্যান্ড বলরুমে অনুষ্ঠিতব্য এই বিশেষ অপেরা সন্ধ্যায় অংশগ্রহণের জন্য কোনো সাধারণ বাণিজ্যিক টিকিট বিক্রি হচ্ছে না; বরং আগ্রহীদের দ্য আর্টিস্ট ক্লাব লিমিটেড’র এক বছরের বিশেষ মেম্বারশিপ সংগ্রহ করতে হবে। মেম্বারশিপ ফি হিসেবে ক্যাটাগরি A-এর জন্য ১০,০০০ টাকা, ক্যাটাগরি B-এর জন্য ৮,০০০ টাকা এবং ক্যাটাগরি C-এর জন্য ৫,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। প্রতিটি মেম্বারশিপের সাথে থাকছে অপেরা শো উপভোগ, হোটেল ইন্টারকন্টিনেন্টালের এক্সক্লুসিভ গালা ডিনার এবং এক বছরের জন্য আর্টিস্ট ক্লাবের নিয়মিত সুবিধাদি উপভোগের সুযোগ। আগ্রহীরা অফিশিয়াল অনলাইন পোর্টাল GetSetRock-এর লিংকের (https://getsetrock.com/buy-ticket/french-opera-show-blended-with-bangla-opera-zfb) মাধ্যমে রেজিস্ট্রেশন ও মেম্বারশিপ সংগ্রহ করতে পারবেন।  

আয়োজনের মূল অর্গানাইজার হিসেবে থাকছে ঢাকাস্থ ফরাসি দূতাবাস, সাথে যৌথ আয়োজক হিসেবে কাজ করছে দ্য আর্টিস্ট ক্লাব লিমিটেড এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কালচারাল ফাউন্ডেশন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..