✕

সর্বশেষ :
এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ শিক্ষার্থীদের বহুমুখী প্রতিভার বিকাশ অত্যন্ত জরুরি: ডেপুটি স্পিকার ২১ নভেম্বর থেকে ঢাকায় শুরু হচ্ছে ‘ফরাসি সপ্তাহ’ যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীদের জন্য পুরোনো নিয়ম বহাল জাপানের আকাশসীমায় রুশ বিমানের অনুপ্রবেশ, যুদ্ধবিমান পাঠাল টোকিও আদালত প্রাঙ্গণে সাঈদ খোকনকে বহনকারী প্রিজন ভ্যানে ঝাড়ুপেটা এসপি জাহাংগীর সাময়িক বরখাস্ত প্রতি জেলায় একটি করে আধুনিক মন্দির হবে: ধর্মমন্ত্রী ডিসেম্বরের প্রথম দিন থেকেই বর্ধিত বেতন পাবেন পোশাক শ্রমিকরা স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ শতাধিক শিক্ষার্থী, মন্ত্রণালয়ে স্মারকলিপি

এসপি জাহাংগীর সাময়িক বরখাস্ত

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১১-১৭, | ২০:০৫:১৮ |

কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ এবং পুলিশের অভ্যন্তরীণ ও স্পর্শকাতর তথ্য সরবরাহের অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে পুলিশ সুপার (এসপি) মো. জাহাংগীর আলমকে।

মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। 

রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটিতে সই করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার মো. জাহাংগীর আলমের বিরুদ্ধে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ এবং পুলিশের অভ্যন্তরীণ ও স্পর্শকাতর তথ্য সরবরাহের অভিযোগের প্রাথমিক প্রমাণ পাওয়ায় তার বিরুদ্ধে পাঁচলাইশ থানায় রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের করা হয়। এর পরিপ্রেক্ষিতে গত ১৪ নভেম্বর রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম নগরের নাসিরাবাদ হাউজিং সোসাইটির পুলিশ অফিসার্স মেস থেকে তাকে গ্রেফতার করা হয়।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নম্বর আইন)-এর ৩৯ (২) ধারা অনুযায়ী মো. জাহাঙ্গীর আলমকে ১৪ নভেম্বর ২০২৬ তারিখ থেকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো।

সাময়িক বরখাস্ত থাকাকালীন তিনি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা প্রাপ্য হবেন। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..