✕

সর্বশেষ :
এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ শিক্ষার্থীদের বহুমুখী প্রতিভার বিকাশ অত্যন্ত জরুরি: ডেপুটি স্পিকার ২১ নভেম্বর থেকে ঢাকায় শুরু হচ্ছে ‘ফরাসি সপ্তাহ’ যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীদের জন্য পুরোনো নিয়ম বহাল জাপানের আকাশসীমায় রুশ বিমানের অনুপ্রবেশ, যুদ্ধবিমান পাঠাল টোকিও আদালত প্রাঙ্গণে সাঈদ খোকনকে বহনকারী প্রিজন ভ্যানে ঝাড়ুপেটা এসপি জাহাংগীর সাময়িক বরখাস্ত প্রতি জেলায় একটি করে আধুনিক মন্দির হবে: ধর্মমন্ত্রী ডিসেম্বরের প্রথম দিন থেকেই বর্ধিত বেতন পাবেন পোশাক শ্রমিকরা স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ শতাধিক শিক্ষার্থী, মন্ত্রণালয়ে স্মারকলিপি

মধ্যপ্রাচ্যের তেল রপ্তানি স্বাভাবিক হওয়ায় কমল তেলের দাম

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১১-১৭, | ১৪:১৪:৪৩ |

হরমুজ প্রণালি দিয়ে তেল সরবরাহ স্বাভাবিক হতে শুরু করায় বিশ্ববাজারে কমেছে অপরিশোধিত তেলের দাম।

ওই অঞ্চলে তেলবাহী জাহাজে অব্যাহত হামলা এবং বৃহত্তর ভূরাজনৈতিক উত্তেজনা নিয়ে উদ্বেগের চেয়ে সরবরাহ বৃদ্ধির বিষয়টি বেশি গুরুত্ব পাওয়ায় মঙ্গলবার তেলের দাম কমেছে।

গ্রিনিচ মান সময় (জিএমটি) ৪টা ৩০ মিনিটে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৭৮ সেন্ট বা শূন্য দশমিক ৮ শতাংশ কমে ৯১ দশমিক ৬৬ ডলারে নেমে আসে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৭৩ সেন্ট বা শূন্য দশমিক ৯ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮৪ দশমিক ৯৯ ডলারে দাঁড়ায়।

কেসিএম ট্রেডের প্রধান বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, ‘বাজার এখন ক্রমেই মেনে নিচ্ছে যে তেলের সরবরাহ শেষ পর্যন্ত চাহিদার সমপর্যায়ে পৌঁছেছে এবং এখন তা চাহিদাকেও ছাড়িয়ে যেতে পারে। সরবরাহ ও চাহিদার এই পরিবর্তনই আজ তেলের দামের ওপর সবচেয়ে বেশি চাপ সৃষ্টি করছে।’

আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) গত শুক্রবার জানিয়েছে, চলতি বছরের চতুর্থ প্রান্তিকে বিশ্ববাজারে তেলের সরবরাহ চাহিদার চেয়ে বেশি হবে। মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানি পুনরুদ্ধারের গতি বৈশ্বিক তেলের চাহিদা বৃদ্ধির চেয়ে বেশি হওয়ায় এমন পরিস্থিতি তৈরি হবে। যদিও এ অঞ্চলে নৌযানে হামলা অব্যাহত রয়েছে।

বাহরাইনে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের হামলা এবং হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে বিঘ্ন অব্যাহত রয়েছে। ফলে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল রপ্তানি রুটটি নিয়ে অনিশ্চয়তা এখনো কাটেনি।

কেসিএম ট্রেডের টিম ওয়াটারার বলেন, ‘যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের কারণে তৈরি ভূরাজনৈতিক ঝুঁকির প্রভাব পুরোপুরি শেষ হয়ে যায়নি। তবে আপাতত বাজারে এর গুরুত্ব কমে এসেছে।’

এদিকে তেলের প্রবাহ বাড়তে থাকার খবরে বাজারের উদ্বেগ কিছুটা কমলেও তেলবাজারের স্থিতিশীলতা এখনো বড় ধরনের চাপের মুখে রয়েছে। এএনজেড ব্যাংকের বিশ্লেষকেরা এক নোটে বলেছেন, সরবরাহ, মজুত, পরিশোধন এবং কার্যকর অতিরিক্ত উৎপাদন সক্ষমতা এখনো ঝুঁকির মুখে রয়েছে।

তথ্যসূত্র- রয়টার্স

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..