✕

সর্বশেষ :
এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ শিক্ষার্থীদের বহুমুখী প্রতিভার বিকাশ অত্যন্ত জরুরি: ডেপুটি স্পিকার ২১ নভেম্বর থেকে ঢাকায় শুরু হচ্ছে ‘ফরাসি সপ্তাহ’ যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীদের জন্য পুরোনো নিয়ম বহাল জাপানের আকাশসীমায় রুশ বিমানের অনুপ্রবেশ, যুদ্ধবিমান পাঠাল টোকিও আদালত প্রাঙ্গণে সাঈদ খোকনকে বহনকারী প্রিজন ভ্যানে ঝাড়ুপেটা এসপি জাহাংগীর সাময়িক বরখাস্ত প্রতি জেলায় একটি করে আধুনিক মন্দির হবে: ধর্মমন্ত্রী ডিসেম্বরের প্রথম দিন থেকেই বর্ধিত বেতন পাবেন পোশাক শ্রমিকরা স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ শতাধিক শিক্ষার্থী, মন্ত্রণালয়ে স্মারকলিপি

ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১১-১৭, | ১৪:০৪:৫৫ |

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগতদের আনাগোনা বৃদ্ধি, চুরি ও বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধে নিরাপত্তা জোরদারের উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ লক্ষ্যে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ও আবাসিক এলাকায় দায়িত্বরত নিরাপত্তা প্রহরীদের আরো সতর্ক হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

গত ১১ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের এস্টেট ম্যানেজার ফাতেমা বিনতে মুস্তফা স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ফেসবুক পেজে তা প্রকাশ করা হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকায় বহিরাগতদের আনাগোনা বেড়েছে। এর ফলে ক্যাম্পাসের অভ্যন্তরে চুরিসহ বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে।

পাশাপাশি নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ব্যক্তিদের দায়িত্ব পালনে শৈথিল্যও লক্ষ করা যাচ্ছে।

এ পরিস্থিতিতে ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়ের সব অনুষদ, হল, ইনস্টিটিউট, ব্যাংক, নিরাপত্তা একাডেমি, একাডেমিক ভবন এবং আবাসিক এলাকায় কর্মরত নিরাপত্তা প্রহরীদের নিজ নিজ কর্মস্থলে যথাযথভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।
 
নির্দেশনায় বলা হয়েছে, সব নিরাপত্তা প্রহরীকে নির্ধারিত সময়ে কর্মস্থলে উপস্থিত হতে হবে। নিজের দায়িত্ব অন্যের ওপর ছেড়ে দেওয়া যাবে না।

পরবর্তী দায়িত্বপ্রাপ্ত নিরাপত্তা প্রহরী নির্ধারিত সময়ে উপস্থিত না হলে বিষয়টি তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে হবে।

এ ছাড়া ক্যাম্পাসে বহিরাগতদের চলাচলের ওপর সতর্ক দৃষ্টি রাখতে এবং কোনো সন্দেহজনক ব্যক্তি বা কর্মকাণ্ড নজরে এলে দ্রুত সংশ্লিষ্ট প্রধান, প্রক্টর অফিস অথবা এস্টেট ম্যানেজারকে অবহিত করতে বলা হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..