✕

সর্বশেষ :
এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ শিক্ষার্থীদের বহুমুখী প্রতিভার বিকাশ অত্যন্ত জরুরি: ডেপুটি স্পিকার ২১ নভেম্বর থেকে ঢাকায় শুরু হচ্ছে ‘ফরাসি সপ্তাহ’ যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীদের জন্য পুরোনো নিয়ম বহাল জাপানের আকাশসীমায় রুশ বিমানের অনুপ্রবেশ, যুদ্ধবিমান পাঠাল টোকিও আদালত প্রাঙ্গণে সাঈদ খোকনকে বহনকারী প্রিজন ভ্যানে ঝাড়ুপেটা এসপি জাহাংগীর সাময়িক বরখাস্ত প্রতি জেলায় একটি করে আধুনিক মন্দির হবে: ধর্মমন্ত্রী ডিসেম্বরের প্রথম দিন থেকেই বর্ধিত বেতন পাবেন পোশাক শ্রমিকরা স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ শতাধিক শিক্ষার্থী, মন্ত্রণালয়ে স্মারকলিপি

নাটোরে চালবোঝাই ট্রাক খাদে পড়ে হেলপার নিহত

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১১-১৭, | ১৪:০২:২৪ |

নাটোরে চালবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিং ভেঙে খাদে পড়ে হেলপার রিপন হোসেন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ট্রাকচালক মাসুদ রানা।

আজ মঙ্গলবার সকালে সদর উপজেলার দীঘাপতিয়া ইউনিয়নের হাগুড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রিপন হোসেন পাবনার হেমায়েতপুর গ্রামের মনিরুল ইসলামের ছেলে।

ঝলমলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাফর ইকবাল ও স্থানীয়রা জানান, সকালে দিনাজপুর থেকে চালবোঝাই একটি ট্রাক পাবনার উদ্দেশে যাচ্ছিল। পথে নাটোর সদর উপজেলার দীঘাপতিয়া ইউনিয়নের হাগুড়িয়া এলাকায় পৌঁছালে চালক ট্রাকটির নিয়ন্ত্রণ হারান। এতে ট্রাকটি সেতুর রেলিং ভেঙে নিচের খাদে পানিতে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই ট্রাকের হেলপার রিপন হোসেন নিহত হন এবং চালক মাসুদ রানা আহত হন।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন। পরে মরদেহটি নাটোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। আহত চালককে উদ্ধার করে একই হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..