✕

সর্বশেষ :
এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ শিক্ষার্থীদের বহুমুখী প্রতিভার বিকাশ অত্যন্ত জরুরি: ডেপুটি স্পিকার ২১ নভেম্বর থেকে ঢাকায় শুরু হচ্ছে ‘ফরাসি সপ্তাহ’ যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীদের জন্য পুরোনো নিয়ম বহাল জাপানের আকাশসীমায় রুশ বিমানের অনুপ্রবেশ, যুদ্ধবিমান পাঠাল টোকিও আদালত প্রাঙ্গণে সাঈদ খোকনকে বহনকারী প্রিজন ভ্যানে ঝাড়ুপেটা এসপি জাহাংগীর সাময়িক বরখাস্ত প্রতি জেলায় একটি করে আধুনিক মন্দির হবে: ধর্মমন্ত্রী ডিসেম্বরের প্রথম দিন থেকেই বর্ধিত বেতন পাবেন পোশাক শ্রমিকরা স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ শতাধিক শিক্ষার্থী, মন্ত্রণালয়ে স্মারকলিপি

ভারত-পাকিস্তান মুখোমুখি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১১-১৭, | ১১:২৬:৩৩ |

শেষের পথে সাফ চ্যাম্পিয়নশিপ। ঢাকা জাতীয় স্টেডিয়ামে আজ ফাইনাল। শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ভারত ও পাকিস্তান। ফাইনাল শুরু হবে রাত আটটায়।

সেমিফাইনালে স্বাগতিক বাংলাদেশকে ১-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে পাকিস্তান। দলটির অধিনায়ক আবদুল্লাহ ইকবাল দারুণ আশাবাদী। গতকাল হোটেল ওয়েস্টিনে আয়োজিত ম্যাচ-পূর্ব সংবাদসম্মেলনে তিনি বলেন, ‘দেশের জন্য ইতিহাস গড়ার সুযোগই দলকে আরও ভালো খেলতে অনুপ্রাণিত করছে। প্রথমবার ফাইনালে উঠে প্রথমবার শিরোপা জিততে পারলে সেটি হবে পাকিস্তানের ফুটবলে নতুন অধ্যায়ের শুরু।’ ভারতের প্রধান কোচ নওশাদ মুসা জানিয়েছেন ফাইনালে ভিন্ন কৌশল নিয়ে তারা মাঠে নামবেন। তার মতে, প্রথম ম্যাচের তুলনায় ফাইনালের পরিকল্পনা হবে সম্পূর্ণ আলাদা। প্রতিপক্ষের সাম্প্রতিক ফর্ম ও বর্তমান স্কোয়াডের শক্তি বিবেচনায় খেলার ধরনে পরিবর্তন আনাই হবে বুদ্ধিমানের কাজ। তবে ভারতের অধিনায়ক চিংলেনসানা সিং কোনো চাপ নিচ্ছেন না। তিনি বলেন, ‘আমরা দেশের হয়ে খেলতে এসেছি এবং দেশের প্রতিনিধিত্ব করা সব সময়ই গর্বের। মাঠে আমরা নিজেদের শতভাগ উজাড় করে দিই। ট্রফি জিততে আমরা সেরাটাই দেব।’

পরিসংখ্যান বলছে ভারত-পাকিস্তানের ২৫ দেখায় ভারতের জয় ১৬টি, পাকিস্তানের মাত্র ২টি। গ্রুপপর্বে ভারতের কাছে ৩-২ গোলে হারলেও ফাইনালে লড়াই হবে সমানে সমান বলে জানিয়েছেন পাকিস্তান কোচ নলবার্তো সোলানো। তিনি বলেন, ‘দুই দলেরই জয়ের সুযোগ ৫০-৫০। মাঠে যারা ভালো খেলবে, তারাই শিরোপা জিতবে।’ এদিকে স্বাগতিক বাংলাদেশ ফাইনালে উঠতে না পারায় টিকিটের দামে বড় ধরনের ধস নেমেছে। গ্যালারির যে টিকিটের দাম শুরুতে নির্ধারণ করা হয়েছিল ১ হাজার টাকা, সমালোচনার মুখে সেমিফাইনালে তা কমিয়ে করা হয়েছিল ৮০০ টাকা। আর ফাইনালের জন্য সেই টিকিটের দাম নেমে এসেছে মাত্র ২০০ টাকায়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..