✕

সর্বশেষ :
নতুন সম্পর্কে জড়ানোর গুঞ্জন নিয়ে মুখ খুললেন সানিয়া প্রোটিয়াদের বিপক্ষে বাংলাদেশের সাফল্যের কথা জানালেন ব্যাটিং পরামর্শক জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশ টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুনের ঘটনায় আসামি ২২২৪ কানাডা-মেক্সিকোর সঙ্গে রপ্তানি বাড়াতে চায় ওয়াশিংটন বাহরাইনে ড্রোন হামলা নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি দাবি, বাড়ছে যুদ্ধের শঙ্কা ভারতের আসামে ট্রাক-মিনিবাসের সংঘর্ষে নিহত ২৩ কিউবাকে ‘ব্যর্থ রাষ্ট্র’ আখ্যা দিয়ে সামরিক অভিযানের ইঙ্গিত ট্রাম্পের রংপুরে ট্রাকচাপায় শিশু নিহত, আহত মা গোপালগঞ্জে এমপির বহরসহ ১০ গাড়ির সংঘর্ষ, বিএনপি নেতা নিহত

নিয়োগ পরীক্ষায় প্রক্সি, যোগদানপত্র নিতে গিয়ে গ্রেপ্তার দুজন রিমান্ডে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১১-১৩, | ২১:৪৩:০০ |

নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিয়ে পরীক্ষা দিয়ে পাস করা কর অঞ্চল-২০ চাকরিতে যোগদানপত্র নিতে গিয়ে ধরা পড়া দুই জনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান শুনানি শেষে এই রিমান্ডের আদেশ দিয়েছেন।

রিমান্ডে যাওয়া আসামিরা হলেন আশরাফুল ইসলাম ও লিখন।

মামলার তদন্তকারী কর্মকর্তা, শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ জাহিদুল হাসান রিয়াদ আসামিদের সাত দিনের রিমান্ড আবেদন করেন। 

আসামিদের পক্ষে অ্যাডভোকেট শেখ ফরিদ, নিজাম উদ্দিন ও নোমান জাবেদ রিমান্ড বাতিল করে জামিন শুনানিতে বলেন,মামলার বাদী আসামিদের কাছে অনৈতিক অর্থ দাবি করে। ওই অর্থ দিতে না পারায় আসামিদের উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলায় ফাঁসিয়ে দিয়েছে। শুনানি শেষে আদালত আসামিদের দুই দিনের রিমান্ডের আদেশ দেন। 

মামলার বিবরণ থেকে জানা যায় , ১২ নভেম্বর কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল-২০ এর নিয়োগ পরীক্ষায় চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের যোগদান কার্যক্রম অনুষ্ঠিত হয়। অফিস সহায়ক পদে ব্যবহারিক পরীক্ষা না থাকায় শুধুমাত্র মৌখিক পরীক্ষায় ছবি সংরক্ষিত করা হয়েছিল। বৃহস্পতিবার চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের যোগদানপত্র গ্রহণের আগে শেরেবাংলা নগর থানার আগারগাঁও এলাকাস্থ কর কমিশনারের কার্যালয়ের কর অঞ্চল-২০ এর ২য় তলায় কনফারেন্স রুমে দুপুর ২টার দিকে কাগজপত্র যাচাই-বাছাইকালে দেখা যায় , আশরাফুল ইসলামের চেহারার সঙ্গে মৌখিক পরীক্ষার সময় তোলা ছবির কোনো মিল নেই। লিখিত পরীক্ষার উত্তরপত্রের হাতের লেখার সঙ্গেও তার বর্তমান হাতের লেখার কোনো মিল পাওয়া যায়নি। 

অন্যদিকে, লিখনের জায়গায় লিখিত ও মৌখিক পরীক্ষায় প্রক্সি দেওয়া প্রার্থী যার ছবি মৌখিক পরীক্ষার সময় সংরক্ষণ করা হয়েছিল সেই একই ব্যক্তি উপস্থিত হন এবং তিনি লিখনের নাম উল্লেখ করে একটি যোগদানপত্র জমা করেন। কিন্তু কিছুক্ষণ পর বিকেল ৩টার দিকে যখন নতুন যোগদান করা প্রার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করা হয় তখন লিখন নামে সম্পূর্ণ ভিন্ন আরেকজন উপস্থিত হন। পরবর্তীতে তার রোল নম্বরে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করা প্রার্থীর ছবি মেলানো হয়। তখন দেখা যায়, মৌখিক পরীক্ষার সময় তোলা ছবির সঙ্গে কোনো মিল খুঁজে পাওয়া যায়নি। 

পরবর্তীতে তাদের কে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের আশরাফুল ইসলাম জানান, ওই নিয়োগ পরীক্ষার গত ৯ অক্টোবর লিখিত পরীক্ষা ও ১৯ অক্টোবর মৌখিক পরীক্ষা তিনি নিজে দেন নাই এবং অজ্ঞাতনামা ব্যক্তির মাধ্যমে প্রক্সি দিয়ে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। পরে ওই প্রেক্ষাপটে তিনি আর যোগদানপত্র দাখিল করেন নাই। 

আর লিখন জানান, ওই নিয়োগ পরীক্ষার ৯ অক্টোবর লিখিত ও ১৯ অক্টোবর মৌখিক পরীক্ষা তিনি নিজে দেন নাই। একজন অজ্ঞাত ব্যক্তির মাধ্যমে প্রক্সি দিয়ে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। অজ্ঞাত ব্যক্তি তাকে চাকরি দেওয়ার কথা বলেছেন। 

এ ঘটনায় কর অঞ্চল-২০ এর উপ কর কমিশনার নিপু চন্দ্র দে বৃহস্পতিবারই শেরেবাংলা নগর থানায় মামলা করেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..