✕

সর্বশেষ :
নতুন সম্পর্কে জড়ানোর গুঞ্জন নিয়ে মুখ খুললেন সানিয়া প্রোটিয়াদের বিপক্ষে বাংলাদেশের সাফল্যের কথা জানালেন ব্যাটিং পরামর্শক জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশ টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুনের ঘটনায় আসামি ২২২৪ কানাডা-মেক্সিকোর সঙ্গে রপ্তানি বাড়াতে চায় ওয়াশিংটন বাহরাইনে ড্রোন হামলা নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি দাবি, বাড়ছে যুদ্ধের শঙ্কা ভারতের আসামে ট্রাক-মিনিবাসের সংঘর্ষে নিহত ২৩ কিউবাকে ‘ব্যর্থ রাষ্ট্র’ আখ্যা দিয়ে সামরিক অভিযানের ইঙ্গিত ট্রাম্পের রংপুরে ট্রাকচাপায় শিশু নিহত, আহত মা গোপালগঞ্জে এমপির বহরসহ ১০ গাড়ির সংঘর্ষ, বিএনপি নেতা নিহত

৩০ হাজার টাকায় শিশুকে বিক্রি, ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১১-১৩, | ২১:৩৫:২৭ |

বাগেরহাটের মোরেলগঞ্জে অভাব-অনটন ও স্বামীর অবহেলার কারণে মাত্র ৩০ হাজার টাকায় বিক্রি করে দেওয়া ১৫ মাস বয়সী শিশুটিকে উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। আজ শুক্রবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাবিবুল্লার হস্তক্ষেপে শিশুটিকে উদ্ধার করা হয়। এ সময় সংশ্লিষ্ট দুই পক্ষকে ইউএনওর বাসভবনে হাজির করা হয়।

এর আগে গত বুধবার সন্ধ্যায় উপজেলার বারুইখালী গ্রামে শিশুটিকে বিক্রির ঘটনা ঘটে।

শিশুটির মা অভিযুক্ত অনিকা আক্তার বারুইখালী গ্রামের পলাশ শেখের মেয়ে। প্রায় দুই বছর আগে চট্টগ্রামে হাসান চৌধুরীর নামে এক যুবকের সাথে তার বিয়ে হয়। তাদের সংসারে আলামিন নামের এক পুত্রসন্তানের জন্ম হয়। বর্তমানে শিশুটির বয়স ১৫ মাস।

অনিকা আক্তার বলেন, ‘বিয়ের পর থেকে স্বামী হাসান চৌধুরী তার ও সন্তানের যথাযথ খোঁজখবর রাখতেন না। ফলে সংসারে আর্থিক সংকট ও অভাব-অনটন দেখা দেয়। আমি রোগাক্রান্ত হয়ে পড়ি। একপর্যায়ে চরম অসহায়ত্বের কারণে আমি নিজের সন্তানকে ৩০ হাজার টাকার বিনিময়ে অন্যের হাতে তুলে দেই। আমি ছেলেকে রাখতে চাচ্ছি না। ও যেখানে ভালো থাকবে আমি তার কাছে ছেলেকে দিয়ে দেব।’

স্থানীয় সূত্রে জানা যায়, শিশুটিকে বাগেরহাটের মোংলা উপজেলার ন্যবো শহিদুলের স্ত্রী নুরজাহান বেগম ক্রয় করেছিলেন।

অনিকা আক্তারের বাবা পলাশ শেখ বলেন,‘আমার বয়স হয়েছে। আমি বিভিন্ন রোগে আক্রান্ত । নিজের চিকিৎসার খরচে জোগাড় করতে পারি না, তার ওপর মেয়ে ও নাতির ভরণপোষণের দায়িত্ব নেওয়া আমার পক্ষে সম্ভব নয়।’

মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুল্লা বলেন, ‘শিশুটিকে উদ্ধার করা হয়েছে। আইনিভাবে বিক্রি করার কোনো সুযোগ নাই। আপাতত আর্থিক সহযোগিতা করে শিশুকে তার মায়ের জিম্মায় দেওয়া হবে। পরবর্তীতে আইনি প্রক্রিয়ায় শিশুটিকে যারা নিতে চায় তাদের আবেদন যাচাই-বাছাই করে ব্যবস্থা নেওয়া হবে।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..